ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

সাভারে চামড়া শিল্পনগরীতে শ্রমিকদের বিক্ষোভ

সাভার চামড়া শিল্পনগরীর ঢাকা হাইড এন্ড স্কিনস লিঃ-এর শ্রমিকরা শনিবার কারখানার উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছেন। শ্রমিকরা ৫ বছরের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া প্রায় ৬০ লাখ টাকা, ইনক্রিমেন্ট বকেয়া ভাতা, মেডিক্যাল ছুটি সহ মোট ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করেন।

শ্রমিকরা জানান, আমরা বাধ্য হয়ে আমাদের ন্যায্য ১০ দফা দাবি আদায়ের জন্য এই কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

শ্রমিকদের দাবিগুলোতে রয়েছে, হাজারীবাগ থেকে ছুটির খাতা হেমায়েতপুরে আনা, ইনক্রিমেন্ট বকেয়া ভাতা, শরিফুল ইসলামের মেডিক্যাল ছুটির টাকা, ৫ বছরের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া, রেদোয়ানের পূর্ণাঙ্গ হিসাব, রফিকুল ইসলামের চেকের টাকা, সার্ভিস বুকের ফটোকপি, কারখানার পরিচয়পত্র, মালেকের সাত দিনের হাজিরা, চুক্তি অনুযায়ী প্রতিদিন শ্রমিকের ১৬ টাকা নাস্তার বিল।

শ্রমিকরা দাবি করেছেন, এসব দাবির বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য কারখানা উৎপাদন বন্ধ থাকবে। এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

সাভারে চামড়া শিল্পনগরীতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ১০:৪৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫