ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন Logo নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে Logo আজমিরীগঞ্জে অতিবৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি। মোঃ আংগুর মিয়া

কোস্ট গার্ডের অভিযানে ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলে উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৪৬ ০.০০ বার পড়া হয়েছে

মোঃ ওমর ফারুক : সুন্দরবনের অভ্যন্তরে সক্রিয় দুর্ধর্ষ ‘নানা ভাই’ ডাকাত বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) ভোরে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৭ মার্চ সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ৬ জেলে দস্যুদের কবলে পড়েন। ‘নানা ভাই’ বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালাচ্ছিল।
ঘটনার প্রায় ১০ দিন পর জিম্মি এক জেলের স্বজন মো. কবির কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ বিষয়টি জানান। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি জোরদার করে কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান একটি বিশেষ অভিযান চালায়। সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় পরিচালিত ওই অভিযানে জিম্মি থাকা ৬ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা জেলেদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত জেলেদের মধ্যে রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) খুলনার কয়রা উপজেলার এবং রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা।
কোস্ট গার্ড সূত্র জানায়, উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মিডিয়া কর্মকর্তা আরও জানান, সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এ তৎপরতা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

কোস্ট গার্ডের অভিযানে ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলে উদ্ধার

আপডেট সময় ০৭:১৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬