ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন Logo নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে Logo আজমিরীগঞ্জে অতিবৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি। মোঃ আংগুর মিয়া Logo ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ‘মঠবাড়িয়া উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি Logo সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৩৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, পিকআপ জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৮৯ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মদ বহনকারী একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির অজ্ঞাতনামা চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ১৫ মার্চ ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শরিফপুর দক্ষিণপাড়া এলাকায়, কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে জয়নাল আবেদীন সরকারের বাড়ির উত্তরে পাকা রাস্তার ওপর।
অভিযানের সময় একটি পিকআপ গাড়ি (রেজি: ঢাকা মেট্রো-ন-১১-৭৪২০) আটক করা হলে গাড়ির চালক পুলিশকে দেখে গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ছোট-বড় মোট ৩৮৯ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ প্রায় ১৯৯ দশমিক ৮৭৫ লিটার।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধারকৃত পিকআপ গাড়ি ও অবৈধ নেশাজাতীয় মদ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া।
— মিডিয়া উইং, জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৩৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, পিকআপ জব্দ

আপডেট সময় ১০:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬