ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা Logo সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে অথচ জুলাই সনদ বাস্তবায়নের তালবাহানা অবৈধ সরাষ্ট্রমন্ত্রী Logo পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড Logo পশুর নদীসহ সুন্দরবনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে: মোংলায় প্রতিমন্ত্রী লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম Logo সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের Logo ১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে Logo ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত Logo লেবাননে ইসরাইলের হামলায় নিহত ৩১ Logo ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র: উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প Logo আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে এডভোকেট নুরুল কবির রানা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও ১ কেজি ১৭০ গ্রাম কাঁচের গুঁড়া উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকসদৃশ উপাদান উদ্ধার করেছে র‍্যাব-৫। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১০টা ৩০ মিনিটের দিকে উপজেলার তালধারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি গোয়েন্দা দল জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন তালধারী এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গভীর রাতে একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে এলাকাজুড়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে থাকা একটি স্বচ্ছ পলিথিনে বিস্ফোরকসদৃশ পদার্থ এবং অপর একটি নীল রঙের পলিথিনে ভাঙা কাঁচের গুঁড়া পাওয়া যায়।

উপস্থিত সাক্ষীদের সামনে প্লাস্টিকের বস্তা থেকে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার এবং ১ কেজি ১৭০ গ্রাম কাঁচের গুঁড়া উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার ও ১ কেজি ১৭০ গ্রাম কাঁচের গুঁড়া উদ্ধার

আপডেট সময় ০৫:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬