Dhaka 4:03 am, Tuesday, 12 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৬—আইনি পদক্ষেপের দাবি!!

Update Time : 08:04:34 am, Tuesday, 7 April 2026

নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ভাঙ্গাজাঙ্গাল গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) বিকাল আনুমানিক ৪টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর বিকাল সাড়ে ৫টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আহতদের মধ্যে ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করা হয়েছে।

আহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৪ জন হলেন—গৌরাঙ্গ সরকার, পুজা রানী, তরুণ সরকার ও সনেকা রানী।

প্রাথমিক তথ্যে জানা যায়, উক্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, একই পরিবারের ৬ ভাই জোরপূর্বক জমিটি দখল করে বসবাস করে আসছেন। প্রকৃত মালিক পক্ষ জমির দখল নিতে গেলে পূর্বেও একাধিকবার উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সর্বশেষ এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন সচেতন মহল। সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জমির মালিকানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

প্রিন্ট