Dhaka 12:01 pm, Monday, 11 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

Update Time : 01:37:44 pm, Saturday, 2 May 2026

মানিকগঞ্জে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘প্রধানমন্ত্রী যে আস্তা ও ভরসায় আমাকে দায়িত্ব দিয়েছেন, সততা-আদর্শ দিয়ে তা পালন করতে চাই। বড় পরিবর্তন আনতে চাই বিমান মন্ত্রণালয়ে। যাতে সবাই বলে এখন বিমান মন্ত্রণালয় ঠিক আছে।’

শনিবার সকালে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় জাদুঘর প্রাঙ্গণে বিনা মূল্যে চক্ষুশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর পরে স্বাধীনতার স্বাদ পাচ্ছি। গণতান্ত্রিক সরকারের অধীনে আমরা এখন কথা বলার সুযোগ পাচ্ছি। সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে সবাইকে। পাশাপাশি আমাদের অতীত ইতিহাস ভুলে গেলেও চলবে না। অতীতের ফ্যাসিবাদের কথা এবং অন্তর্বতী সরকার দেড় বছর থাকল, তারা কী করলো? তারা তো কিছুই করে যেতে পারে নাই। এই দেড় বছর তারা কোনও কাজই করে যায় নাই।’

পরে মন্ত্রী জাদুঘর উন্নয়নের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেন।

মেহের-আকিজ ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক সচিব নাইম আহমেদ খান, রহিমুন্নেছা-এনায়েত ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী ইজাবুল খালিদ, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা এবং মানিকগঞ্জ জাদুঘরের সাধারণ সম্পাদক ও সোনালী ব্যাংকের সাবেক এজিএম মো. হাবিল উদ্দিন অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন।

মানিকগঞ্জ জাদুঘর, রহিমুন্নেছা-এনায়েত ফাউন্ডেশন, মেহের-আকিজ ফাউন্ডেশন, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এবং ঢাকা লায়ন্স ক্লাবের তত্ত্বাবধানে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

মানিকগঞ্জ জাদুঘরের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জজ কোর্টের পিপি এ্যাড. আ ফ ম নূরতাজ আলম বাহার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আ ত ম জহিরুল আলম লদি, নাছির উদ্দিন আহম্মেদ যাদু , মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

প্রিন্ট