Dhaka 3:26 am, Tuesday, 12 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

হাসিনা-কাদের-কামালসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

Update Time : 03:48:00 pm, Sunday, 5 April 2026

ফাইল ছবি
জুলাই আন্দোলনে ট্রাকচালক সুজন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গত ১১ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা এটিইউর পরিদর্শক শংকর কুমার ঘোষ অভিযোগপত্র জামা দেন। রোববার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান জানান, আগামী ৮ এপ্রিল এ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতাদের ‘হুকুম, নির্দেশ, পরিকল্পনা ও উসকানিমূলক বক্তব্যে’ দেশজুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দমন-পীড়নের পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। মাঠ পর্যায়ে তা কার্যকর করেন তারিকুজ্জামান রাজিব, আসিফ আহম্মেদ সরকার, সলিমউল্লাহ সলুসহ অন্যরা।

এ মামলার অভিযোগপত্রভুক্তদের মধ্যে আরও রয়েছেন— সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য সাদেক খান প্রমুখ।

২০২৪ সালের ২২ আগস্ট মোহাম্মদপুর থানায় সুজনের ভাই রফিকুল ইসলাম শেখ হাসিনাসহ ৭৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪৫০-৫০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে সেই মামলায় অভিযোগপত্র জমা দিল অ্যান্টি টেররিজম ইউনিট।

প্রিন্ট