Dhaka 3:32 am, Tuesday, 12 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

গৌরনদী থানার মাদক মামলায় নির্দোষকে ফাঁসিয়ে ডিবির এসআই হেলালের পথ বাণিজ্যের অভিযোগ

Update Time : 05:59:33 pm, Tuesday, 1 July 2025

বরিশাল জেলার গৌরনদী থানার একটি মাদক মামলায় নির্দোষ ব্যক্তিকে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কুমিল্লা জেলার কোতোয়ালী থানার চম্পকনগর সাতরা দক্ষিণপাড়া এলাকার মোঃ আবুল কালাম (পিতা: আঃ মালেক) দাবি করেছেন, পূর্ব শত্রুতার কারণে তাকে এই মামলায় জড়ানো হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৭ ডিসেম্বর গভীর রাতে গৌরনদীর আশোককাঠী এলাকায় ডিবি পুলিশের নাটকীয় কায়দা কুমিল্লার সোর্স কালাম ওরফে কালা কে দিয়ে ডিবির এসআই হেলালের টাকা দিয়ে মিথ্যা মামলার অভিযানে ইয়াকুব আলী (পিতা: মৃত রহিম উদ্দিন) এবং মোঃ আবুল কালাম ওরফে কালা (পিতা: মৃত আলম মিয়া) মাদকসহ আটক হন। তবে অভিযুক্ত কালা সেদিন পালিয়ে যায়।

ভুক্তভোগী আবুল কালামের অভিযোগ, ঘটনার দিন তিনি ঘটনাস্থলে ছিলেন না। পূর্বের একটি ঘটনায় কালার সাথে তার বিরোধ সৃষ্টি হয়, যখন তিনি কালার মাদক পরিবহনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সেই শত্রুতার জের ধরেই তাকে মামলায় ফাঁসানো হয়েছে।

এলাকাবাসী এবং জন প্রতিনিধিদের ভাষ্যমতে, আবুল কালাম একজন অটোরিকশা চালক এবং তার বিরুদ্ধে আগে কখনও কোনো ধরনের অপরাধের অভিযোগ ছিল না।

সম্প্রতি কুমিল্লা কোতোয়ালী থানার পুলিশ তার বিরুদ্ধে বরিশাল কোর্টের ওয়ারেন্ট দেখিয়ে গ্রেফতার করতে এলে এলাকাবাসীর সুপারিশে তাকে কিছুদিনের সময় দেয়া হয়, যাতে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন।

ভুক্তভোগী আবুল কালাম সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার এবং তার বিরুদ্ধে থাকা মিথ্যা মামলার নিষ্পত্তি দাবি করেছেন। মামলাটি বর্তমানে বরিশাল কোর্টে বিচারাধীন (জি-আর নং ২৬৪/২৩)।সময়ের অনুসন্ধান চলছে।

প্রিন্ট