Dhaka 12:48 pm, Wednesday, 13 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

মোংলায় ৩১ হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে টাইফয়েডের ভ্যাকসিন

Update Time : 07:02:22 pm, Tuesday, 2 September 2025

ওমর ফারুক : মোংলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনূর সরদার, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার আবু হুরায়রাসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ অবহিতকরণ সভায় বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন অংশ নেন। 

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সোমবার থেকে সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীদেরকে নিয়ে ধারাবাহিকভাবে পৃথক পৃথক অবহিতকরণ ও উদ্ভুদ্ধকরণ সভা করে আসছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন। 

ডাঃ মোঃ শাহীন বলেন, টাইফয়েড টিকা গ্রহণকারীদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে ওয়েবসাইটে নিবন্ধন (www.vaxepi.gov.bd) করতে হবে। এতে প্রয়োজন হবে শুধু জন্ম নিবন্ধন সনদ। তিনি আরো বলেন, পৌরসভা ও উপজেলার ৩৬৩ টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩১ হাজার ২৬৩ শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেয়া হবে। এ টিকা প্রদাণ কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

প্রিন্ট