ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন Logo নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে Logo আজমিরীগঞ্জে অতিবৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি। মোঃ আংগুর মিয়া Logo ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ‘মঠবাড়িয়া উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি Logo সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসীর পরিবারের বিরুদ্ধে বড় অভিযান, ছিনতাইয়ের সময় ভাই গ্রেপ্তার,ওয়ারেন্টে মা আটক

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় পরিচালিত ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ইসমাঈল হোসেন টেম্পুর পরিবারের অপরাধ জগতের বিস্তৃত চিত্র সামনে এসেছে। ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে তার আপন ভাই কুখ্যাত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের মূল হোতা আইয়ুব আলী খোকনকে। একইসঙ্গে পৃথক অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী তার মা মাহফুজা বেগমকেও আটক করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান প্রাং এর সার্বিক দিক নির্দেশনায় ডিবি উত্তর বিভাগের টিম নম্বর এক এই অভিযান পরিচালনা করে। এসআই ফজলে রাব্বী কায়সারের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১৬ মার্চ ২০২৬ তারিখ বিকেল সাড়ে পাঁচটার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় পাকা সড়ক এলাকায় অবস্থান নেয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র দূরপাল্লার বাস যাত্রীদের টার্গেট করে মূল্যবান মালামাল ছিনিয়ে নিচ্ছিল। এই চক্রের মূল হোতা হিসেবে আইয়ুব আলী খোকনের নাম উঠে আসে। অভিযানের দিনও সে একই উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। ডিবি পুলিশের উপস্থিতি টের পাওয়ার আগেই তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে এবং সিডিএমএস যাচাই করে দেখা যায়, আইয়ুব আলী খোকনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীসহ জেলার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই, দস্যুতা, ডাকাতি এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট আটটি মামলা রয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম বর্তমানে আদালতে চলমান রয়েছে।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আইয়ুব আলী খোকন স্বীকার করে যে, সে চট্টগ্রাম নগরীর ফরিদার পাড়ার শীর্ষ সন্ত্রাসী ইসমাঈল হোসেন টেম্পুর আপন ছোট ভাই। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ দ্রুত আরেকটি অভিযান পরিচালনা করে।

পরবর্তীতে একই দিন রাতে অভিযান চালিয়ে তার মা মাহফুজা বেগমকে গ্রেপ্তার করা হয়। বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা একটি মাদক মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া সিডিএমএস যাচাই ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাহফুজা বেগমের বিরুদ্ধেও চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন থানায় অন্তত চারটি মাদক মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন।

পুলিশের প্রাথমিক তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী ইসমাঈল হোসেন টেম্পু, তার ভাই আইয়ুব আলী খোকন এবং তাদের মা মাহফুজা বেগমসহ পরিবারের একাধিক সদস্য দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। তাদের একটি সুসংগঠিত নেটওয়ার্ক রয়েছে, যার মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় অপরাধ সংঘটিত হয়ে আসছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই চক্রটি বিশেষ করে দূরপাল্লার বাস যাত্রী, পথচারী ও অসচেতন মানুষদের টার্গেট করত। সুযোগ বুঝে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া ছিল তাদের নিয়মিত কার্যক্রম। ফলে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল।

ডিবি পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতায় অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসীর পরিবারের বিরুদ্ধে বড় অভিযান, ছিনতাইয়ের সময় ভাই গ্রেপ্তার,ওয়ারেন্টে মা আটক

আপডেট সময় ১২:০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬