ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

চট্টগ্রাম মহানগরে এনসিপির উদ্যোগে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে,

চট্টগ্রাম মহানগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমার উদ্যোগে গণ ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) নগরীর একটি নির্দিষ্ট স্থানে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৭০০ জন রোজাদার মানুষের জন্য সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ইফতারের ব্যবস্থা করা হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার সম্পন্ন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনপিএ’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আবু বকর, কেন্দ্রীয় সংগঠক ডা. মোহাম্মদ খান, মহানগর সমন্বয় কমিটির সদস্য সৈয়দ এহসানুল হক ও বেলাল হোসেন। এছাড়াও যুবশক্তির হুজ্জাতুল সাইদ, শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওয়াজিউল্লাহ, মহানগর শ্রমিক শক্তির নেতা মুনসুর আহমেদ, আনোয়ারা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেন এবং যুব নেতা আব্দুল্লাহ আল নোমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণ ইফতার ও দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি নেতাকর্মীদের মাঝে নিজ উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেন আয়োজক সাগুফতা বুশরা মিশমা।
এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

চট্টগ্রাম মহানগরে এনসিপির উদ্যোগে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে,

আপডেট সময় ১২:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬