Dhaka 8:46 am, Wednesday, 13 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

আদালতে দেওয়া মতিউরের তথ্য যাচাই করছে গোয়েন্দারা

Update Time : 10:30:47 pm, Friday, 15 August 2025

ছবি: সংগৃহীত

গত বছরের কোরবানি ঈদের আগে ছেলের ১৫ লাখ টাকায় ছাগল কেনার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর গ্রেপ্তার এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানকে গত ১২ আগস্ট আদালতে দেখা গেল ভিন্ন রূপে। আসামির কাঠগড়ায় বেঞ্চে বসে ছিলেন তিনি। ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন তখন এজলাসে। মতিউর রহমান নিজেই আদালতে কথা বলার অনুমতি চান। একপর্যায়ে মতিউর রহমানের আইনজীবীও মতিউরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আদালতের কাছে মৌখিক আবেদন করেন।

মতিউর আদালতকে বলেন, ‘মাননীয় আদালত, আমি কারাগারে থাকা অবস্থায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠিয়েছি। সেই চিঠিতে আমি জানিয়েছি, কীভাবে আমাকে ফাঁসানো হয়েছে।’ এ সময় মতিউর রহমান কারাগার থেকে আনা পর প্রিজনভ্যান থেকে নামানোর সময় একটি ফাইল নিয়ে আসেন। তার হাতে থাকা সেই ফাইল থেকে একটি চিঠি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পত্র আদালতে জমা দেন।

আদালতের কাছে চিঠিটি ও নথিপত্র জমা দেওয়ার পর মতিউর আদালতকে বলেন, ‘মাননীয় আদালত, কাস্টমস কর্মকর্তা থাকাকালে সামরিক কর্মকর্তা এস এস এফ প্রধান লে. জে. মুজিবের রোষানলে আমি পড়ি। সেই লে. জে. মুজিবের দেশ নিয়ে ষড়যন্ত্র ভারতের গোয়েন্দা সংস্থার সাথে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে।’

এদিকে মতিউরের দেওয়া লে. জে. (অব.) মুজিবের বিরুদ্ধে যেসব তথ্য আদালতে উপস্থাপন করা হয়েছে- তা যাচাই বাছাই করছে গোযেন্দা সংস্থা। মতিউর রহমান বেশ কয়েকটি হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি, ইতিমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মতিউরকে যেকোন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ডিবির একটি সূত্র নিশ্চিত করেছে। এছাড়া দুটি হত্যা মামলা ও রাষ্ট্রদ্রোহ মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম এস এম নজরুল ইসলাম বলেন, আদালত থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গিয়েছে। আমরা তদন্ত করে দেখছি। মতিউর রহমানকে শীঘ্রই গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

মতিউর রহমানের আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, মতিউর বর্তমানে কিশোরগঞ্জ কারাগারে রাখা হয়েছে। আর তার স্ত্রী লায়লা কানিজকে রাখা হয়েছে কাশিমপুর মহিলা কারাগারে। মামলার শুনানির দিন ধার্য থাকলে কারাগার থেকে তাদের আদালতে আনা হয়। কেবল আদালতকক্ষেই দুজনের মাঝেমধ্যে দেখা হয়।

প্রিন্ট