Dhaka 11:38 am, Monday, 8 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

রুয়েটে উদযাপিত জুলাই আন্দোলন দিবস: জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন

Update Time : 09:30:49 pm, Tuesday, 5 August 2025

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শ্রদ্ধা, ভাবগম্ভীরতা ও নানা সচেতনতামূলক আয়োজনে পালিত হলো “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫”।

মঙ্গলবার, ৫ আগস্ট দিনব্যাপী আয়োজনে স্মরণ করা হয় ২০২৪ সালের ঐতিহাসিক আন্দোলনের সাহসী অধ্যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

দিনের শুরু হয় সকাল ১০টায় বিজয় র‌্যালির মাধ্যমে। প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে শেষ হয়।

পরে সকাল ১০টা ৪৫ মিনিটে উপাচার্য “জুলাই স্মৃতিস্তম্ভ”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আবেগঘন এই মুহূর্তে উপস্থিত সকলে আন্দোলনের চেতনাকে অন্তরে ধারণ করার অঙ্গীকার করেন। বক্তারা আশা প্রকাশ করেন, স্মৃতিস্তম্ভটি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

সকাল ১১টা ১৫ মিনিটে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “জুলাই আন্দোলন আমাদের শেখায় কীভাবে ইতিবাচক পরিবর্তনের জন্য ছাত্রসমাজ নেতৃত্ব দিতে পারে।”

আলোচনার পর “স্মৃতিস্তম্ভ ডিজাইন প্রতিযোগিতা” এবং “কেন্দ্রীয় পুকুর ল্যান্ডস্কেপ ডিজাইন প্রতিযোগিতা”-র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

দুপুর ১টায় এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ এবং বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে প্রশাসনিক ভবন, প্রধান ফটক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জার মাধ্যমে রুয়েট ক্যাম্পাস সাজানো হয় নতুন সাজে। আন্দোলনের স্মৃতি আর চেতনায় আলোকিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ।

প্রিন্ট