ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন Logo নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে Logo আজমিরীগঞ্জে অতিবৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি। মোঃ আংগুর মিয়া Logo ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ‘মঠবাড়িয়া উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি Logo সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির Logo যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র Logo রাতে বাসায় ঢোকার সময় দেখি দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে’ Logo ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ী উপর হামলা

লক্ষ্মীপুরে ৫ লাখ টাকা
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আবুল বাশার বসু কোম্পানিকে পিটিয়ে আহত করা হয়েছে। এসময় ব্যবসায়ীর সঙ্গে থাকা মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদকে পিস্তল ঠেকানো হয়। স্থানীয় ‘বাহিনী প্রধান’ হিসেবে পরিচিত বাহার উদ্দিন ঘটনাটি ঘটয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার এলাকায় বিকেবি ব্রিকসে এ ঘটনা ঘটে।

আহত বসু কোম্পানী বিকেবি ব্রিকস ও ঠিকাদারী প্রতিষ্ঠান বাশার ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী। তিনি মান্দারী বাজার এলাকার বাসিন্দা।

অভিযুক্ত বাহার মান্দারী ইউনিয়নের মটবি গ্রামের বাসিন্দা ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তার রাজনৈতিক পদ পদবী জানা যায়নি।

বসু কোম্পানি ও তার ছেলে ইসমাইল খান সুজন জানান, বসু কোম্পানি ঠিকাদারি ও ব্যবসার সাথে জড়িত। তার বাজারে দোকান ও বিকস ফিল্ডের ব্যবসা রয়েছে। ব্যবসা পরিচালনায় প্রায় সময় বসু কোম্পানির কাছ থেকে চাঁদা নিতো বাহার। মটবী এলাকায় বসু কোম্পানির প্রায় ১কোটি টাকার একটা রাস্তার কাজ চলমান। সেখান থেকে বাহার তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু বসু কোম্পানী ওই টাকা দিতে রাজি হয়নি। চাঁদার টাকা না দেওয়ায় ঘটনার সময় অনুসারীদের নিয়ে বসু কোম্পানির ইটভাটায় যায়। সেখানে বসু কোম্পানির মাথায় রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এসময় বাহার ঘটনাস্থলে থাকা বিএনপি নেতা রিয়াজকে পিস্তল ঠেকিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে তারা চলে যায়। আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন মাহমুদ বলেন, বাহার চাঁদাবাজ, ইয়াবা ব্যবসায়ী। সে মুলত আমাকে মারতে গেছে এবং আমাকে অস্ত্র ঠেকিয়েছে। আমার সামনে আবুল বাসার বসু কোম্পানিকে মারধর করেছর। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা ব্যবস্থা নেবে।

এ ব্যাপারে বক্তব্য জানতে বাহার উদ্দিনের মোবাইলফোনে একাধিকবার কল করে বন্ধ পাওয়া যায়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, আহত ব্যক্তির মাথায় গুরুতর জখম হয়েছে। তাকে ভর্তি রেখে পর্যেবেক্ষণে রাখা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

লক্ষ্মীপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ী উপর হামলা

আপডেট সময় ০৬:২৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫