ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অটোরিক্সায় মাদক পরিবহন; ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার Logo বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৩৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, পিকআপ জব্দ Logo পশ্চিম পাইকপাড়ায় ঈদ সামগ্রী বিতরণে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম Logo অবহেলা হারিয়ে যাচ্ছে আলীয়াবাদ-মাঝিকাড়া খাল Logo কোস্ট গার্ডের অভিযানে ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলে উদ্ধার Logo বাড়তি ভাড়া নিলে সরাসরি জানাবেন: যোগাযোগ নাম্বার নাই আইজিপি Logo গাজীপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo ছুটির প্রথমদিনে ঢাকা ছাড়ছে মানুষ, পরিবহনগুলোতে বাড়ছে ভিড় Logo কালিয়াকৈর প্রেসক্লাবে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ Logo ট্রাম্প-শি বৈঠক কি শেষ পর্যন্ত হবে?

ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে একটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা করেছে ‌র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ভেজাল গুড় বানানোর জন্য মজুদকৃত চিনি নিলামের মাধ্যমে বিক্রি করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় এই অভিযান পরিচালনা করেন র‍্যাব-৪, সিপিসি-২ এর সদস্যরা। এসময় অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

র‍্যাব জানায়, অভিযান পরিচালনা করা রূপা এন্টারপ্রাইজের গুড়ের কারখানায় চিনি, রং, কেমিক্যালসহ বিভিন্ন উপাদান দিয়ে ভেজাল গুড় বানানো হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ভেজাল গুড় বানানোর সত্যতা পাওয়ায় ভেজাল গুড় বানানোর সাথে জড়িতদের ৪ লাখ টাকা অর্থিক জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়। এছাড়া, ভেজাল গুড় বানানোর জন্য মজুদকৃত চিনি নিলামের মাধ্যমে বিক্রি করে দেয়া হয়।

র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, ধামরাইয়ের এই গুড়ের কারখানাটিতে গুড় উৎপাদন করা হচ্ছিল কিন্তু মূলত এগুলোতে গুড়ের কোন অস্তিত্ব নেই। বিভিন্ন রং, ক্যামিকেল দিয়ে ভেজাল গুড় তৈরি করে এরা বাজারজাত করে আসছিলো। এখানে মূলত খেজুর বা গুড়ের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। কারখানাটি যারা পরিচালনা করতেন তাদের ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে। এমন অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অটোরিক্সায় মাদক পরিবহন; ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৬:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫