Dhaka 5:48 am, Friday, 15 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

মোংলা বন্দর কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Update Time : 08:05:35 pm, Thursday, 3 July 2025

ওমর ফারুক : পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ এর অংশ হিসেবে মোংলা বন্দর কর্তৃপক্ষ সদর দপ্তর প্রাঙ্গণে একটি “কৃষ্ণচূড়া” গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। এর পরপরই বন্দরের সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) ফুলের চারা রোপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার মধ্য দিয়ে মোংলা বন্দরের কার্যক্রম পরিচালিত হয়। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় গাছ প্রকৃতির ঢাল হিসেবে বন্দরে সুরক্ষা দিয়ে থাকে। মোংলা বন্দরের সদর দপ্তরসহ বিভিন্ন পয়েন্টে প্রায় ২০০০ (দুই হাজার) ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মোংলা বন্দর আগ্রণী ভূমিকা পালন করে যাবে।

বিগত বছরগুলোতে যে গাছগুলো রোপন করা হয়েছে এবং বর্তমানে যে গাছগুলো রোপন করা হবে এসকল গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার দায়িত্ব কর্মকর্তা-কর্মচারী, আমাদের সকলের।

এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে পরিচালক (বোর্ড), হারবার মাস্টার, প্রধান অর্থ ও হিসাব রক্ষন কর্মকর্তা, প্রধান প্রকৌশলী (যা: ও ত:), প্রধান হাইড্রোগ্রাফার, পরিচালক (ট্রাফিক), প্রধান নিরাপত্তা কর্মকর্তা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা, প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে দেশ, জাতি ও বন্দরের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রিন্ট