Dhaka 12:05 am, Sunday, 10 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

কুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রীর পিএস রাশেদ গ্রেফতার

Update Time : 05:08:04 pm, Thursday, 3 July 2025

রাশেদুল ইসলাম রাশেদ। ছবি: যুগান্তর

ফ্যাসিস্ট সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের রাজনৈতিক সচিব (পিএস) ও তার চাচাত ভাই রাশেদুল ইসলাম রাশেদকে (৪৫) গ্রেফতার করেছে কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাশেদের বিরুদ্ধে মন্ত্রীর নাম ভাঙিয়ে নিয়োগ, বদলি, ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়া এবং এনজিওর প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে অনেক ব্যক্তির কাছে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

প্রতারণা এবং টাকা আত্মসাতের অভিযোগ এনে ‘পাশ বাংলাদেশ’ নামে এনজিওর নির্বাহী পরিচালক খ ম আলী সম্রাট একটি মামলা করেন। কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা বিচারাধীন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাবেক মন্ত্রীর পিএস রাশেদুল ইসলাম রাশেদকে গ্রেফতারের এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

গ্রেফতার রাশেদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মন্ডলপাড়া এলাকার স্হায়ী বাসিন্দা। তিনি ঢাকা এবং রংপুরে দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলেন। ফলে তিনি এতোদিন পুলিশের ধরাছোঁয়ার বাইরে চিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাশেদকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের রাজনৈতিক পিএস রাশেদকে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। গ্রেফতার রাশেদের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সাবেক প্রতিমন্ত্রী জাকিরের সঙ্গে থেকে বিভিন্ন দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে।

প্রিন্ট