ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানবিক পুলিশ সুপার তারিকুল ইসলাম Logo জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গে ঘরের উপর পড়ে ৩ জনের মৃত্যু, Logo হাসের দীঘিতে নয়, কলেজ গেট–মেহেরঘোনা অংশে ফায়ার সার্ভিস চায় জনগণ Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo ভাঙ্গুড়ায় অবৈধভাবে পুকুর সংস্কারের নামে ভেকু দিয়ে মাটি বিক্রয় জন সাধারণের চলাচলে বিঘ্ন Logo জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে Logo লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যে কী কারণ, জানালেন এফবিআই এজেন্ট Logo হাইকোর্টে এমপি আমির হামজার আগাম জামিন Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

জাবির শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৭টি সেলফি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মারধরের অভিযোগে সেলফি পরিবহনের ৭টি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বাসগুলো আটক করেন তারা।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাফায়েত। তিনি একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জানান, বাসটি ঢাকাগামী যাত্রি কম থাকায় আর ঢাকা যাবে না জানায়। পরবর্তীতে ড্রাইভার মাঝপথে যাত্রীদের নামিয়ে দিতে চেষ্টা করে। কিন্তু মাঝপথে নামতে না চাওয়াতে গাড়ির কর্মচারীরা তার গায়ে হাত তুলে। পরবর্তীতে নবীনগরের দিকে অন্য গাড়ির হেলপার-ড্রাইভাররাও যাত্রীদের ওপরে চড়াও হয়। এই ঘটনায় একজন রেডিও কলোনির এক যাত্রী মাথায় আঘাত পায়। যাকে এনাম মেডিকেল কলেজে পাঠানো হয়। তারপর ক্যাম্পাসের মূল ফটকে আসার পর তার সহপাঠীদের সহযোগিতায় ৭টি বাস আটক করা হয়।

এই বিষয়ে সেলফি পরিবহনের স্টাফ বলেন, ‘শুনেছি আমাদের একটি বাস এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে। এর পর শিক্ষার্থীরা কয়েকটি বাস আটকে রেখেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িত হেলপারকে শনাক্ত করার চেষ্টা করছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। শনিবার বাস মালিকপক্ষ আসবেন বলে জেনেছি। তারা এলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানবিক পুলিশ সুপার তারিকুল ইসলাম

জাবির শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৭টি সেলফি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা

আপডেট সময় ০২:০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫