Dhaka 4:34 pm, Wednesday, 17 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের জলপাই চুরি করছে ইসরায়েলিরা

Update Time : 06:49:56 pm, Friday, 31 October 2025

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ চালিয়ে জলপাই চুরি করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ চালিয়ে জলপাই চুরি করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। আল জাজিরা জানিয়েছে, আক্রমণ বৃদ্ধির সঙ্গে চলতি জলপাই মৌসুমে স্থানীয় কৃষকরা পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি সহিংসতার মুখোমুখি হচ্ছে।

প্রতিবেদনে অনুসারে, পর্যবেক্ষকরা অক্টোবরের প্রথম তিন সপ্তাহে ফসল সংগ্রহকারী কৃষকদের ওপর ১২৬টি আক্রমণের ঘটনা রেকর্ড করেছেন। অন্তত ৭০টি এলাকার ৪ হাজারেরও বেশি গাছ ধ্বংস করা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই ক্ষতি দ্বিগুণ।

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই গাছ কেটে ফেলেছে বসতি স্থাপনকারীরা। ছবি: সংগৃহীত
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই গাছ কেটে ফেলেছে বসতি স্থাপনকারীরা। ছবি: সংগৃহীত

আল জাজিরা জানায়, গত সপ্তাহেই ১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ৬০টি বসতি স্থাপনের ঘটনা নথিভুক্ত হয়েছে – যার অর্ধেকেরও বেশি ফসল কাটার সময় ঘটেছিল।

নতুন বসতি স্থাপনকারীদের কারণে ফিলিস্তিনি অঞ্চলটির কৃষকদের বাগানে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে। বেশিরভাগ সময় অবাধে কোথাও যাওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই গাছ কেটে ফেলেছে বসতি স্থাপনকারীরা। ছবি: সংগৃহীত
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই গাছ কেটে ফেলেছে বসতি স্থাপনকারীরা। ছবি: সংগৃহীত

আল জাজিরা জানিয়েছে, আজ শুক্রবারও নাবলুস এবং রামাল্লাহ জেলায় এই ধরণের হামলা হয়েছে। নাবলুসের দক্ষিণে অবস্থিত কারিউত গ্রামে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের জমিতে প্রবেশ করে এবং জলপাই চুরি করে। কয়েকদিন আগে তারা একই গ্রামের শত শত প্রাচীন জলপাই গাছ ধ্বংস করে।

একই দিন রামাল্লাহর উত্তরে সিনজিলে ইসরায়েলি বাহিনীর সমর্থিত বসতি স্থাপনকারীরা বন্দুকের মুখে কৃষকদের তাড়িয়ে দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে।

প্রিন্ট