Dhaka 10:14 pm, Sunday, 7 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

র‌্যাব-৪ ও ঔষধ প্রশাসনের পৃথক অভিযানে নকল যৌন উত্তেজক ঔষধ ও নিম্নমানের কয়েল উদ্ধার করে ধ্বংস, দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ লাখ জরিমানাসহ মামলা দায়ের!

Update Time : 06:58:54 pm, Wednesday, 29 October 2025

১। “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায়, ২৮ অক্টোবর ২০২৫ তারিখ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল, গৌরিপুর এলাকায় বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা এর উপ-পরিচালক এবং র‌্যাব সদর দপ্তর এর সহযোগিতায়; র‌্যাব-৪ এর যৌথ আভিযানিক দল এক্সিকিউটিভ মেজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসান, র‌্যাব সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এবং স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, র‌্যাব-৪ এর নেতৃত্বে গাজী মেডিসিন পয়েন্ট ও অস্ট্রা বায়োফার্মাসিটিকালস প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল যৌন উত্তেজক ঔষধ ও হরমোন জাতীয় সরকারী ঔষধ উদ্ধার করে এবং উক্ত প্রতিষ্ঠানের মালিকদের নকল যৌন উত্তেজক ঔষধ উৎপাদন, মজুদ ও বিপণন এর অপরাধে মামলা দায়েরসহ ০৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও আশুলিয়া থানাধীন কোন্ডা এলাকায় নাম বিহীন একটি প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ মেজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসান, র‌্যাব সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এবং স্কোয়াড্রন লিডার মোঃ নাজমুল ইসলাম, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, র‌্যাব-৪ এর নেতৃত্বে পৃথক একটি অভিযান পরিচালনা করে লাইসেন্স বিহীন ও নিম্নমানের বিপুল পরিমান কয়েল উদ্ধার করে এবং প্রতিষ্ঠানের মালিককে লাইসেন্স বিহীন ও নিম্নমানের কয়েল উৎপাদন, মজুদ ও বিপণন এর অপরাধে মামলা দায়েরসহ ০১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

৩। পরবর্তীতে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা এর উপ পরিচালক, র‌্যাব সদর দপ্তর এর এক্সিকিউটিভ মেজিস্ট্রেট এবং কোম্পানী কোমান্ডার র‌্যাব-৪, সিপিসি-২ এর উপস্থিতিতে উদ্ধারকৃত নকল যৌন উত্তেজক ঔষধ, হরমোন জাতীয় ঔষধ ও নিম্নমানের কয়েল ধ্বংস করা হয়। অদূর ভবিষ্যতে এরূপ অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।

৪। বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রিন্ট