ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামালপুর,কুড়িগ্রাম ও টাঙ্গাইল তিন জেলায় মোতায়েন থাকবে ৪৩ প্লাটুন বিজিবি, Logo দিনাজপুর মেডিকেলে ইতিহাস গড়লেন অধ্যক্ষ ডা.সেখ সাদেক আলী Logo আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে চোর ও ছিনতাইকারী চক্ Logo নির্বাচন উপলক্ষে সুন্দরবনের উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের টহল জোরদার Logo আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী Logo নাসিরনগরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন Logo দ্য উইকে সাক্ষাৎকার জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থি ইসলামী রাজনৈতিক দল: ডা. শফিকুর রহমান Logo নির্বাচন বানচালে ভারতের নীলনকশা, বড় হামলার ছক ওয়াসিম সিদ্দিকী Logo নাসিরনগরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় অবৈধ পণ্য জব্দ

হত্যাসহ ৯ মামলার আসামিকে বাঁচাতে পুলিশের নাটকীয়তা, আশুলিয়ায় বিক্ষোভ

হত্যাসহ ৯টি মামলার এজাহারনামীয় আসামি ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আইয়ুব আলী সিকদার ওরফে কিলার শিকদারকে হত্যা মামলার পরিবর্তে চাঁদাবাজির মতো লঘু মামলায় আদালতে প্রেরণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আশুলিয়া।

আশুলিয়া থানার ফটকের সামনে ‘জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স’ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আইয়ুব আলী সিকদারের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ভূমি দখলসহ মোট নয়টি গুরুতর মামলা রয়েছে। কিন্তু পুলিশ রহস্যজনকভাবে হত্যাসহ অন্যান্য গুরুতর অভিযোগ বাদ দিয়ে কেবল চাঁদাবাজির মামলায় তাকে আদালতে প্রেরণ করেছে। তাদের দাবি, এটি একজন প্রভাবশালী অপরাধীকে রক্ষার অপচেষ্টা এবং বিচার প্রক্রিয়া ভণ্ডুল করার গভীর ষড়যন্ত্র।

কর্মসূচিতে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স ঢাকা জেলা উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ওয়ালিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স ঢাকা জেলা উত্তর শাখার আহবায়ক মুহাম্মদ মারুফ ইসলাম তামিম, জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স ঢাকা জেলা উত্তর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম শুভ প্রমুখ।

বক্তারা সতর্ক করে বলেন,“আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইয়ুব আলী সিকদারকে জামিনের আগেই জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার না দেখানো হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

তারা একই সঙ্গে আশুলিয়া থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার ও শাস্তির আওতায় আনারও দাবি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন—জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স ঢাকা জেলা উত্তর শাখার
যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, ফয়সাল হোসেন ফাল্গুন, মুহাম্মদ আল কাফিসহ অর্ধ শতাধিক নেতাকর্মী। আয়োজনে সংহতি জানান আপ বাংলাদেশ, ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আগামী কর্মসূচিতে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স এর সঙ্গে মাঠে থাকার ঘোষণা দেন তারা।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর,কুড়িগ্রাম ও টাঙ্গাইল তিন জেলায় মোতায়েন থাকবে ৪৩ প্লাটুন বিজিবি,

হত্যাসহ ৯ মামলার আসামিকে বাঁচাতে পুলিশের নাটকীয়তা, আশুলিয়ায় বিক্ষোভ

আপডেট সময় ০২:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫