Dhaka 1:13 am, Thursday, 11 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

আশুলিয়ায় চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

Update Time : 10:49:19 am, Tuesday, 21 October 2025

আশুলিয়ার আউকপাড়ায় দীর্ঘদিন ধরে জমি দখল, নিরীহ মানুষদের উপর নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে আলোচিত আসামি আইয়ুব আলী সিকদার ওরফে ‘কিলার শিকদার’কে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি সম্প্রতি দায়ের হওয়া একটি অপহরণ ও চাঁদাবাজির মামলার অন্যতম আসামি ছিলেন।

জানা গেছে, আশুলিয়ার নবাব স্টেট এলাকার প্রায় ২১ একর জমি জাল কাগজপত্রের মাধ্যমে বিক্রি ও দখলের চেষ্টা, পাশাপাশি নিরীহ মালিকদের ভয়ভীতি ও মারধরের মাধ্যমে উচ্ছেদের অভিযোগ রয়েছে আইয়ুব আলীর বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, তিনি অস্ত্রের ভয় দেখিয়ে এবং দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছেন।

মামলার বাদী মো. বসির হাওলাদার অভিযোগ করেছেন, বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সিকদার ও তার সহযোগীরা তাকে অপহরণ করে একটি বাড়িতে আটকে রাখে। এরপর মারধর করে ২১,৫০০ টাকা জোরপূর্বক আদায় করে এবং প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুটে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আইয়ুব আলী সিকদার নিজেকে আওয়ামী লীগের প্রভাবশালী একজন হিসেবে উপস্থাপন করলেও প্রকৃতপক্ষে তিনি রাজনৈতিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। আশ্চর্যের বিষয় হলো, তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নাম ভাঙিয়ে বিভিন্ন সময় প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। এতে বিভ্রান্ত হয়েছে সাধারণ মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশও।

অভিযোগ রয়েছে, জমি দখল, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনই ছিল তার মূল কার্যক্রম। তার সঙ্গে আরও অন্তত ২০ জনের একটি সংঘবদ্ধ দল জড়িত, যাদের বিরুদ্ধেও মামলা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান জানান, চাঁদাবাজি ও অপহরণের মামলার আসামী “আইয়ুব আলী সিকদারকে মামলার ভিত্তিতে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে জমি দখল, অপহরণ ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, এ ধরনের প্রভাবশালী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এভাবে সাধারণ মানুষের উপর নির্যাতন চালাতে না পারে।

প্রিন্ট