ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গংগাচড় উপজেলার ৩নং বড় বিল মন্থন বাজারে সরকারি কাজে অনিয়ম Logo ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএনপি দলের স্বাস্থ্যমন্ত্রী Logo হাসিনার আস্থাভাজন শিরীনের রহস্যঘেরা ২০ মাস Logo সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন হয়েছে, Logo আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৬—আইনি পদক্ষেপের দাবি!! Logo দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও Logo ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন সার ডিলারকে জরিমানা Logo সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করতে বিএনপির দলের কমিশনের সভা শুরু Logo আরও বিধ্বংসী প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ইরানের Logo টানা ৪ দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

আশুলিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

আশুলিয়ায় পৃথক অভিযানে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের হেফাজত থেকে নগদ টাকাসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম।
এর আগে বুধবার ও মঙ্গলবার রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ডাকাত দলের সর্দার মোঃ মইনুল ইসলাম ও ডাকাত দলের সদস্য রাসেল মিয়। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‍্যাব জানায়, গত ৯ অক্টোবর রাতে আশুলিয়ার ভাদাইলে সড়কে গাছ ফেলে ডাকাতির সময় ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মইনুল ইসলামের নেতৃত্বে ডাকাতি করার জন্য ঘটনাস্থলে একত্রিত হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়।

পরবর্তীতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অপরাধীদের আইনের আওতায় আনতে ছায়াতদন্ত শুরু করে এবং তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আসামীদের অবস্থান সনাক্ত করা হয়। পরে ১৪ অক্টোবর রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের মূলহোতা মোঃ মইনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১৩ অক্টোবর রাতে পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে রাসেল মিয়াকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত হতে নগদ ৬ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা সহ ৩ টি তাজা গুলি, ১টি চাইনজি কুড়াল, ১ টি চাপাতি, ১ টি সুইচ গিয়ার চাকু, ১ টি পাঞ্চগিয়ার চাকু ও ৫ টি মোবাইল উদ্ধার করা হয়।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত।গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গংগাচড় উপজেলার ৩নং বড় বিল মন্থন বাজারে সরকারি কাজে অনিয়ম

আশুলিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময় ১১:৪৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫