ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অটোরিক্সায় মাদক পরিবহন; ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার Logo বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৩৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, পিকআপ জব্দ Logo পশ্চিম পাইকপাড়ায় ঈদ সামগ্রী বিতরণে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম Logo অবহেলা হারিয়ে যাচ্ছে আলীয়াবাদ-মাঝিকাড়া খাল Logo কোস্ট গার্ডের অভিযানে ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলে উদ্ধার Logo বাড়তি ভাড়া নিলে সরাসরি জানাবেন: যোগাযোগ নাম্বার নাই আইজিপি Logo গাজীপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo ছুটির প্রথমদিনে ঢাকা ছাড়ছে মানুষ, পরিবহনগুলোতে বাড়ছে ভিড় Logo কালিয়াকৈর প্রেসক্লাবে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ Logo ট্রাম্প-শি বৈঠক কি শেষ পর্যন্ত হবে?

১৯ আফগান সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের

ছবি: সংগৃহীত
আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলে নেয়ার দাবি করেছে পাকিস্তান। শনিবার দুই দেশের সীমান্তবর্তী এলাকায় আফগান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষের পর এ পোস্টগুলো দখলে নেয়া হয় বলে জানায় পাকিস্তানের সেনাবাহিনী। খবর দ্য ডনের।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দ্য ডন জানায়, পোস্টে থাকা আফগান তালেবানদের হত্যা করা হয়েছে এবং বাকিরা তাদের জীবন বাঁচাতে পালিয়ে গেছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রেডিও পাকিস্তান জানায়, ‘পাকিস্তানি সেনাবাহিনী তালেবানের মনোজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দপ্তর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প এবং খারচর দুর্গ সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।’

ইসরাইল-হামাস বন্দি বিনিময় কখন, যা জানা গেলোইসরাইল-হামাস বন্দি বিনিময় কখন, যা জানা গেলো
তারা আরো জানায়, এই অভিযানে বেশ কয়েকজন আফগান সেনা নিহত হয়েছেন। সংঘর্ষের পর পোস্ট খালি রেখেই কর্মকর্তা ও সদস্যরা পালিয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সেনবাহিনী।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারিদারি এক বিবৃতিতে বলেন, আফগানের মাটি থেকে সন্ত্রাসী হামলার কথা প্রমাণিত সত্য। তবে তিনি জোর দিয়ে বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা এবং যৌথ সন্ত্রাসবাদ-বিরোধী প্রচেষ্টা দীর্ঘমেয়াদী আঞ্চলিক শান্তির মূল চাবিকাঠি।

পাকিস্তানের সার্বভৌমত্বের সঙ্গে কেনো আপস করা হবে না বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট জারদারি।

পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ নিয়ে যা বলছে ইরানপাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ নিয়ে যা বলছে ইরান
পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয়-প্রশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান।

এরপর শনিবার রাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল, বারামচাসহ আরও কয়েকটি এলাকায় হামলা চালায় আফগান সেনাবাহিনী।

তবে পাকিস্তানের সেনাবাহিনীও প্রস্তুত হয়ে ছিল। আফগানিস্তানের হামলার পরপরই পাল্টা জবাব দেয়া শুরু করে পাকিস্তান।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অটোরিক্সায় মাদক পরিবহন; ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

১৯ আফগান সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের

আপডেট সময় ০৬:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫