ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ১৩৮ ০.০০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাশের দেশ থেকে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

তিনি দাবি করেন, ভারতে দুর্গাপূজায় বাংলাদেশে প্রধান উপদেষ্টার অসুর প্রতিকৃতি তৈরি এবং দেশে অসুরের মুখে দাড়ি সংযোজন একই সূত্রে গাঁথা, যা পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দুর্গাপূজায় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি বানানো এবং দেশে অসুরের মুখে দাড়ি দেওয়া—এই দুটি ঘটনা একই সূত্রে যুক্ত। এর মধ্য দিয়ে ফ্যাসিস্টদের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।”

সম্প্রতি খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহিংসতার আশঙ্কায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছিল, যা গতকাল শনিবার প্রত্যাহার করা হয়েছে।

ওই ঘটনার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এত বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল, মেডিক্যাল রিপোর্টে সেখানে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। জনগণের সহযোগিতায় আমরা ঘটনাটি সুষ্ঠুভাবে মোকাবিলা করতে পেরেছি।

এর আগে খাগড়াছড়ির সহিংসতার পেছনে ভারতের সংশ্লিষ্টতা থাকার অভিযোগ করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে নয়াদিল্লি তার মন্তব্যকে ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে।

গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া মন্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী অঞ্চলে বেশ কিছু সংবেদনশীল ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক বক্তব্য-বিনিময় নতুন করে তীব্র হয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৭:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫