Dhaka 3:56 am, Monday, 8 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ডেঙ্গুতে প্রাণ হারান আরও ৫ জন, হাসপাতালে নতুন ভর্তি ৬৩৬

Update Time : 08:26:38 pm, Monday, 15 September 2025

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হিসাব উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের ১৩১ জন, চট্টগ্রাম বিভাগের ৯২ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৩১, ঢাকা উত্তর সিটির ১০৫ জন, ঢাকা দক্ষিণ সিটির ৯৭, খুলনা বিভাগের ২৯ জন, ময়মনসিংহের ৬ জন, রাজশাহীর ৩৪, রংপুরের ৭ এবং সিলেট বিভাগের ৪ জন।

এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ৫০২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫২৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৩৮ হাজার ৫২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫৫ জনের।

প্রিন্ট