Dhaka 4:36 am, Monday, 8 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

তরুণদের উদ্ভাবনী কাজে আরও সাহসী হতে হবে: প্রধান উপদেষ্টা

Update Time : 01:26:40 pm, Monday, 15 September 2025

‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তরুণদের উদ্দেশে বললেন, এই পুরস্কার কেবল স্বীকৃতি নয়, বরং তাদের আরও সাহসী হতে, নেতৃত্ব দিতে এবং সমাজের কল্যাণে নতুন উদ্ভাবনী কাজ করতে উদ্বুদ্ধ করবে।

তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আয়োজনের ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন। তিনি অনুষ্ঠান আয়োজনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান এবং পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টা বলেন, তরুণরাই দেশের চালিকাশক্তি। তারা শিক্ষাক্ষেত্র ছাড়াও স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায়বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলমান চ্যালেঞ্জ যেমন জনস্বাস্থ্য সংকট, শিক্ষা ও পরিবেশগত সমস্যার মোকাবিলায় যুবসমাজকে নেতৃত্ব দিতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, স্বেচ্ছাসেবা কেবল আর্তমানবতার কল্যাণের জন্য নয়, এটি আত্মউন্নয়ন, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণদের এই অভিজ্ঞতা সমাজে নীতি নির্ধারক, উদ্ভাবক ও পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরতে সাহায্য করবে।

প্রধান উপদেষ্টা যোগ করেন, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণে তরুণদের ক্ষুদ্র প্রচেষ্টা হাজারো মানুষের জীবন ও দেশের উন্নয়নে বিশাল প্রভাব ফেলতে পারে। তিনি তরুণদের আহ্বান জানান, তাদের মেধা, উদ্ভাবনী শক্তি এবং নেতৃত্বের দক্ষতা ব্যবহার করে সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে।

শেষে তিনি জানান, তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি পুনরায় পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং মহান আল্লাহর সাহায্যের কামনা করেন।

প্রিন্ট