Dhaka 9:03 am, Thursday, 14 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

পলাশবাড়ীতে স্ত্রী’কে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করলেন লিটন ফারাজি

Update Time : 10:58:06 pm, Monday, 15 September 2025

পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের লিটন ফারাজি নামের এক যুবক ২৫ বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করেছিলেন স্থানীয় এক তরুণীকে। গত তিন মাস আগে পারিবারিক দ্বন্দ্ব কলহ আর বিশ্বাস সংকটের কারণে সম্প্রতি তার স্ত্রী এক তরফা তালাক দিয়েছেন লিটন ফারাজিকে।

দীর্ঘ তিন মাস স্ত্রীকে পরিবারে ফিরে আনার আপ্রাণ চেষ্টা করার পরও স্ত্রীকে সংসারে ফেরাতে পারেনি স্বামী লিটন। ক্ষোভ আক্ষেপ প্রকাশ করে সোমবার দুপুরে নিজ বাড়ীতে স্ত্রীকে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে জনসম্মুখে গোসল করেন লিটন।

ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের ফারাজি পাড়ায়। লিটন ফারাজি একই ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামের মৃত আবু হোসেন এর কন্যা লাভলী বেগমকে বিয়ে করেছিলেন।

স্থানীয়রা জানান, দাম্পত্য জীবনে তাদের পরিবারে দুই ছেলে এক মেয়ে আছে । তাদের দাম্পত্য জীবনে দ্বন্দ্ব লেগেই থাকত। সেই দ্বন্দ্ব থেকেই দীর্ঘদিন পরে হলেও বিবাহ বিচ্ছেদের মত ঘটনা ঘটে।

এ নিয়ে এলাকায় চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। বিবাহ বিচ্ছেদের পর ছেলেকে ‘পবিত্র’ করার উদ্দেশ্যে ফারাজির পরিবার প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করিয়েছেন।

এলাকাবাসীর সামনে ৪০ কেজি গরুর খাঁটি দুধ ঢেলে গোসল করানোর এই ঘটনা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

লিটন তাঁর প্রতিক্রিয়ায় জানান, অতীতের অসহনীয় জ্বালাসহ সবকিছু ভুলে গিয়ে সম্পূর্ণ নতুন উদ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে বিবাহ বিচ্ছেদ ঘটান। বিষয়টি স্মরণীয় করে রাখাসহ নিজেকে পুত-পবিত্রের উদ্দেশ্যে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন তিনি।

এবিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখেছি।

প্রিন্ট