ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন Logo নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে Logo আজমিরীগঞ্জে অতিবৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি। মোঃ আংগুর মিয়া

নীলসাগর এক্সপ্রেসের বগি উদ্ধার সম্পন্ন, লাইন স্থাপনের কাজ চলছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৩৬ ০.০০ বার পড়া হয়েছে

ছবি: আমার দেশ
বগুড়ার সান্তহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার সম্পন্ন হয়েছে। লাইন স্থাপনের কাজ চলছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সম্পন্ন হয়। এ ঘটনায় সান্তাহারের সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।

সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, আজ দুপুরের মধ্যে ট্রেন চলাচল আংশিকভাবে চালু করা সম্ভব হতে পারে। তবে ঈশ্বরদী-পার্বতীপুর রুটে পুরোপুরি স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে।

বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ী এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচুত্যির ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক আহত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে সান্তাহার থেকে দুই কিলোমিটার উত্তরে এ লাইনচুত্যির ঘটনা ঘটে। এতে উত্তরাঞ্চলের একাংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, ট্রেনচালক সিগনাল না বুঝে দ্রুত গতিতে ট্রেন চালিয়ে যাচ্ছিল। চালকের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে।

আতঙ্কে ট্রেনের ছাদে থাকা যাত্রীরা লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। এলাকাবাসীরাও তাদের সহযোগিতা করে। নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় অন্তত ৫০ থেকে ৬০ জনকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। লাইনচ্যুত হওয়া ৯টি যাত্রীবগি তোলার জন্য ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

নীলসাগর এক্সপ্রেসের বগি উদ্ধার সম্পন্ন, লাইন স্থাপনের কাজ চলছে

আপডেট সময় ১০:৫৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬