Dhaka 7:51 am, Thursday, 18 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

বাংলাদেশ ব্যাংকের যে পদক্ষেপে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব

Update Time : 12:14:35 pm, Monday, 15 September 2025

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ এক পদক্ষেপে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। তা হলো- দাম ধরে রাখতে বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। গত দেড় মাসে কেনা হয়েছে প্রায় ১১৩ কোটি ডলার। রপ্তানি এবং রেমিট্যান্সের স্বাথেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছন, দামের ওপর কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। অতিরিক্ত যোগান কমিয়ে আনার মাধ্যমে বাজার স্বাভাবিক রাখা হচ্ছে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন ব্যাংকাররাও। ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম কমে গেলে বিকল্প পথে রেমিট্যান্স চলে যেতে পারে বলে আশঙ্কা তাদের।

অস্থিরতা কাটিয়ে এক বছরের বেশি সময় ধরে স্থিতিশীল রয়েছে ডলার বাজার। লেনদেনে হচ্ছে ১২১ থেকে ১২২ টাকার মধ্যে। আইএমএফ’র চাপে গেল মাসে বাজার ভিত্তিক করা হয় দাম। আশঙ্কা থাকলেও বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি দামে। উল্টো যোগান বৃদ্ধিতে কিছুটা কমতে থাকে দাম। জুলাইয়ে মাঝামাঝিতে তা নেমে আসে ১২০ টাকারও নিচে।

আরও পড়ুন
আজকের মুদ্রার রেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫
আজকের মুদ্রার রেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫
মূলত রপ্তানি এবং রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধিতে বাজারে সরবরাহ বাড়ে ডলারের। এর সঙ্গে যোগ হয় বৈদেশিক ঋণ। বাড়ে রিজার্ভের পরিমাণও। যার প্রভাব পড়ে বিনিময় মূল্যে। দাম স্বাভাবিক রাখতে বাজার থেকে ডলার কিনতে শুরু করে বাংলাদেশ ব্যাংক। ১৩ জুলাই কেনা হয় ১৭ কোটি ডলার। ১৩.২ কোটি ডলার কেনা হয়েছে ৪ সেপ্টেম্বর। সব মিলিয়ে এখন পর্যন্ত কেনা হয়েছে প্রায় ১১৩ কোটি ডলার।

রপ্তানি এবং রেমিট্যান্স মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশে আসে সাড়ে ১৩ বিলিয়ন ডলারের ওপের। এ সময়ে আমদানি এবং ঋণ পরিশোধে ব্যয় হয়েছে সাড়ে ১০ বিলিয়ন কিছু বেশি। ফলে বড় একটি অংশ উদ্বৃত্ত থেকে যায়। বাড়তি ডলার টেন্ডারের মাধ্যমে কিনে নেয় বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, এটা কোনো ধরনের হস্তক্ষেপ না। সাধারণ বাণিজ্যিক ব্যাংকে ডলারের পরিমাণ বেড়ে গেলে তারাও কেন্দ্রীয় ব্যাংকের কাছে অতিরিক্ত ডলার বিক্রি করতে চায়। যেন ডলারের দাম স্থিতিশীল থাকে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররাও। বলছেন, এর ফলে ব্যাংকগুলো ডলার বিক্রির সুযোগ পাচ্ছে। তা না হলে রেমিট্যান্স সংগ্রহে অনাগ্রহ দেখা দিতে পারে বলেও মনে করেন তারা।

উল্লেখ্য, গেল অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ বিলিয়ন ডলারের বেশি। যা আগের বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি।

প্রিন্ট