ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের নৌ-ঘাটে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকায় বসা নিয়ে তর্কাতর্কির জেরে প্রতিপক্ষের ঘুষিতে হানিফ মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত হানিফ মিয়া নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মো. হারিজ মিয়া। রোববার (২৬ এপ্রিল) দুপুরে নবীনগর বাজারের মনুবাবুর ঘাট এলাকায় বগডহর-মোহল্লা থেকে মেরকুটা গামী যাত্রীবাহী নৌকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহল্লা গ্রামের আব্বাস খা মেম্বার বাড়ির মোহাম্মদ খা’র ছেলে এলেম খা’র সঙ্গে হানিফ মিয়ার নৌকায় বসাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং এলোপাতাড়ি ঘুষিতে হানিফ মিয়া মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক অংকন রায় জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। কেউ বলছেন তর্কাতর্কির একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন, আবার কেউ বলছেন মারধরের ফলে তিনি লুটিয়ে পড়েন। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।”
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

আপডেট সময় ০৮:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬