ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার Logo মুসলিম হিজড়া মারা গেলে জানাজা-কাফন-দাফনের বিধান কী? Logo প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি Logo যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার Logo ঈদগাঁও পোকখালী ৩ কিলোমিটার জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন Logo কালিয়াকৈর নদী, বন ও পরিবেশ উন্নয়ন পরিষদের যাত্রা শুরু Logo পিরোজপুর জেলার, মঠবাড়িয়া উপজেলায়, পৌরসভার ৩ নং ওয়ার্ডে, বৈদ্যুতিক ট্রান্স মিটার, চুরি করতে গিয়ে, রাসেল মিয়া নামক এক ব্যক্তি নিহত Logo যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হরমুজ প্রণালিতে কোনো জাহাজ চলছে না: হেগসেথ Logo মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা Logo ছাত্রদল-শিবির সংঘাত ছড়িয়ে পড়ছে

গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ০ ০.০০ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত
দেশের প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দুর্নীতি দমন কমিশন ও প্রধান বিচারপতি নিয়োগসহ প্রত্যেকটি সাংবিধানিক পথই হলো সংস্কারের মূল কাঠামো। এগুলো সংস্কার করা না হলে রাষ্ট্র আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে। কিন্তু আপনারা সেখানে ‘না’ বলেছেন। অথচ জনগণকে শুভঙ্করের ফাঁকি দিয়ে বলছেন—আমরা মেনে নেব।

তিনি আরও বলেন, ৫ কোটি মানুষ সরাসরি ভোট দিয়ে আপনাদের সেই ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) খারিজ করে দিয়েছে। জনগণের সেই সামনে আপনাদের ওই আপত্তির কোনো কার্যকারিতা নেই।

শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের ব্যালটে যে চারটি প্রশ্ন সেখানেও নোট অব ডিসেন্ট নেই। তার অর্থ হলো গণভোটের পুরা রায় আপনাকে মানতে হবে। তাই জুলাই আহত শহীদরা আজকে চোখের পানি ফেলে দেড় বছর পর কেন আপনি প্রধানমন্ত্রী আপনার কাছে আবেদন জানাবে? বিলম্ব না করে পার্লামেন্ট চলমান আছে। এই পার্লামেন্টে আপনি সংবিধান সংস্কারের পরিষদের অধিবেশন আহ্বান করার সুযোগ আছে। আপনি ডাকুন, শপথ গ্রহণ করুন এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংস্কারের প্রস্তাবকে মেনে নিয়ে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করুন। তাহলেই শহীদদের রক্ত এই আকাঙ্ক্ষা আত্মদান তখন সফল হবে। তা না হলে আবার যদি রক্ত আন্দোলনের দিকে শহীদদের ঠেলে দেন, জাতির কাছে আপনাদের নির্মম পরিণতি বরণ করতে হবে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ৫ আগস্টের বিপ্লব থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। আমি আজকের এই ময়দানে উপস্থিত সবাইকে আহ্বান জানাবো ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ মিছিল, সেমিনার গোল টেবিল দীর্ঘ কর্মসূচি শুরু হয়েছে, জাতীয় সংসদে আমাদের নেতারা লড়াই করবেন। রাজপথেও লড়াই চলবে। জুলাইয়ে রক্তের এই মূল্য না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার

গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় ০৭:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬