Dhaka 2:31 am, Tuesday, 12 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

শিবির প্যানেলের জুমাকে ‘চিঠি’ দিলেন দীপংকর বড়ুয়া

Update Time : 12:23:37 pm, Thursday, 4 September 2025

ফাতেমা তাসনিম জুমা। ছবি: সংগৃহীত।

জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করায় আগে থেকেই বেশ আলোচনায় ফাতেমা তাসনিম জুমা। আসন্ন ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‌‌‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রার্থী হয়েছেন তিনি।

শিবিরের প্যানেল থেকে ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক’ প্রার্থী হওয়ায় নানা কারণে জুমা এখন ডাকসুর আলোচিত প্রার্থীদের একজন।

আলোচিত জুমাকে এবার শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন দীপংকর বড়ুয়া নামের একজন শুভাকাঙ্ক্ষী।

সেই চিঠির মধ্যে উপহার হিসেবে তাকে ১০ হাজার নগদ টাকাও দিয়েছেন তিনি। তবে জুমা সে টাকা ‘জোরাজুরি’ করে ফেরত দিয়ে দিয়েছেন। জুমা নিজেই এ তথ্য জানিয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
সেখানে দীপংকর বড়ুয়া নামে এক ব্যক্তির লেখা চিঠিটিও শেয়ার করেন তিনি।

পোস্টে জুমা লিখেছেন, ‘আজ একজন আংকেল, তার ভাগনেকে নিয়ে ক্যাম্পাসে আসলেন আমি শো শেষে জুনিয়রদের সঙ্গে আলাপচারিতা করছিলাম এমন সময়। অনেক দোয়া করলেন। তারপর হাতে একটা খাম দিয়ে বললেন আমার জন্য একটা চিঠি লিখেছেন।’

তিনি আরও লেখেন, ‘আমি পরে খাম খুলে দেখি একটা চিঠি ও ১০ হাজার টাকা। অনেক জোরাজোরির পর আংকেল টাকা ফেরত নিয়েছেন। আমি আসলে জানি না এ ভালোবাসার দায় মিটাবো কীভাবে! আমার সাহস যোগ্যতা সততা বাড়িয়ে দিও মাবুদ!’

সবশেষ ফাতেমা তাসনিম জুমা শুভেচ্ছা জানিয়ে লেখা চিঠির নামটি সবার দৃষ্টিগোচর করেছেন। তিনি লেখেন, ‘টুইস্ট, আংকেল এর নামের দিকে তাকান।’

প্রিন্ট