ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

আশুলিয়ায় র‌্যাব পরিচয়ে ডাকাতি-ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে র‌্যাব পরিচয়ে ডাকাতি-ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল । এ সময় তাদের হেফাজত থেকে র‌্যাবের পোশাক, ওয়াকিটকি, লেজার লাইট ও সুইচ গিয়ার চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- পটুয়াখালী জেলার গলাচিপা থানার ডাকুয়া এলাকার মৃত মতলেব ওরফে মুমিন মৃধার ছেলে আল-আমিন মৃধা (৪০), ফরিদপুর জেলার সদরপুর থানার চরকান্দি এলাকার মোঃ জয়নাল বেপারীর ছেলে মামুন বেপারী (৩০), মাদারীপুর জেলার শিবচর থানার শৈল্যা মগরা এলাকার মৃত হোসেন হাওলাদারের ছেলে সেন্টু হাওলাদার (৩৫) ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ছোট ফাউসা এলাকার মোঃ সেলিমের ছেলে মোঃ তপু (৩০)। তারা আশুলিয়া ও ডিএমপির বিভিন্ন এলাকায় ভাড়া থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব পরিচয়ে ডাকাতি-ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১টি সুইচ গিয়ার চাকু, ২টি র‌্যাবের কটি, ১টি ওয়াকিটকি, ১টি লেজার লাইট ও একটি নতুন গামছা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাইক্রোবাস, হাইচ যোগে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ভুয়া র‌্যাব পরিচয়ে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপকর্মের সাথে জরিত থাকার কথা স্বীকার করেছে। এদের মধ্যে আল-আমিন মৃধা ও মামুন বেপারীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভুয়া র‌্যাব পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিল।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় র‌্যাব পরিচয়ে ডাকাতি-ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫