ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মোসা: সাজেদা হক কর্তৃক দায়েরকৃত পল্টন থানার জিডি নং ১৬৪৯, তারিখ ২০/১১/২০২৫ ইং এর পুলিশের তদন্ত প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত, পক্ষপাততুষ্ট Logo ফেব্রুয়ারি মাসের পর্যালোচনায় নওগাঁ জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত Logo বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি Logo ইরান যুদ্ধের আঁচ ক্রিকেটেও, শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ বাতিল Logo লন্ডনে ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার বৈঠক Logo ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর নিহতের দাবি Logo মোংলায় মৎস্যজীবীদের অধিকার, জীবিকা ও উপকূলীয় পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান Logo মহম্মদপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ আলী হোসাইন Logo চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

সীমানা নির্ধারণে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি: সিইসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ১৫৮ ১৮৪৪.২০০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৪ আগস্ট) বেলা বারোটার দিকে নির্বাচন ভবনে এই শুনানি শুরু করার সময় এ কথা বলেন তিনি। শুনানিতে সিইসিসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এতে উপস্থিত রয়েছেন।

শুনানি শুরুতে সিইসি বলেন, আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।

প্রথমদিনে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের শুনানি চলবে।

ইসি সচিব জানান, রোববার কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তির শুনানি রয়েছে- বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫ আসনের; আড়াইটা থেকে সাড়ে তিনটায় কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১ আসনের; সাড়ে তিনটা থেকে বিকেল ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫ আসনের, চাঁদপুর-২ ও ৩ আসনের, ফেনী-৩ আসনের এবং লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের।

৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়।

১০ আগস্টের মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে যে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা হয়।

২৪ আগস্ট থেকে শুরু হওয়া এই শুনানি চলবে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত; এই চারদিন দাবি-আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।

শুনানি উপলক্ষে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার করেছে সংস্থাটি। নিয়ম মেনে আবেদনকারীদের নির্বাচন ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। চারদিন শুনানি শেষে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে ৩০০ আসনের সংসদীয় সীমানা গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোসা: সাজেদা হক কর্তৃক দায়েরকৃত পল্টন থানার জিডি নং ১৬৪৯, তারিখ ২০/১১/২০২৫ ইং এর পুলিশের তদন্ত প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত, পক্ষপাততুষ্ট

সীমানা নির্ধারণে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি: সিইসি

আপডেট সময় ০৪:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫