ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত Logo মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর Logo ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত Logo আবারও কমল স্বর্ণের দাম Logo ইরানের প্রতিক্রিয়া নিয়ে ট্রাম্প ও উপদেষ্টাদের ভুল হিসাব Logo উত্তরের ঈদযাত্রায় এবারও সেই ১৩ কিলোমিটার হতে পারে গলার কাঁটা Logo তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে ছাই, প্রাণ গেল ৬ গরুর Logo রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল Logo পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২​ নং ওয়ার্ডবাসী সহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন- মোঃ সেলিম কাজল Logo বাঞ্ছারামপুরে অবৈধ গুড় কারখানায় অভিযান: দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা

৭০ শতাংশ পোড়া শরীর, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মাহতাব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ২৩১ ০.০০ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাহতাব রহমান (১৫) নামের এক শিক্ষার্থী গুরুতর দগ্ধ হয়েছে। ওই স্কুলের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণিতে পড়তো। এ শিক্ষার্থীর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মাহতাব।

ঢামেক হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন মাইলস্টোনের এ শিক্ষার্থী। চিকিৎসকরা বলছেন, তার অবস্থা আশঙ্কাজনক। একমাত্র ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া।

দগ্ধ মাহতাব কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ ভূঁইয়া বাড়ির মিনহাজুর রহমানের একমাত্র ছেলে। তারা ঢাকার উত্তরায় একটি বাসায় থাকেন। মাইলস্টোন স্কুলে তার শিক্ষার্থী কোড নম্বর ১০১৪।

পারিবারিক সূত্রে জানা যায়, ছেলে মাহতাবকে প্রতিদিন স্কুলে আনা-নেওয়া করতেন বাবা মিজানুর। সোমবারও ছেলেকে আনতে যান তিনি। তবে, স্কুল ছুটির ঠিক ১০ থেকে ১৫ মিনিট আগে হঠাৎ করে স্কুলের ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হয়। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের খুঁজে পেতে ছোটাছুটি করতে থাকেন।এ ঘটনায় মাহতাব গুরুতর আহত হন। পরবর্তীতে দগ্ধ অবস্থায় সেনাবাহিনী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠায়।

মিনহাজুর রহমান কাঁদতে কাঁদতে বলেন, ‘ছেলেকে বার্ন ইউনিটে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে মাহতাবের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। আল্লাহ যেন আমার একমাত্র ছেলেকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন সে জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

৭০ শতাংশ পোড়া শরীর, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মাহতাব

আপডেট সময় ০২:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫