Dhaka 2:57 am, Tuesday, 12 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

দাঁড়িয়ে থাকা ট্রাক ও পুলিশ ভ্যানে বাসের ধাক্কায় নিহত ২, আহত ৭

Update Time : 12:49:27 pm, Thursday, 17 July 2025

রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বিশমাইল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও পুলিশের টহল গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন আহতের খবর পাওয়া গেছে।

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টাঙ্গাইলের ধনবাড়ী বলদি আটা গ্রামের আলমগীর হোসেন (৪১), জামালপুর সদরে হাজীপাড়া-বজ্রাপুর এলাকার আশরাফুল আলম (৪০)।

বড়দরগা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুরগামী একটি মালবাহী ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে ছিল। ট্রাকটিকে সরিয়ে নিতে বড়দরগা হাইওয়ে থানার টহল পুলিশ চালককে ডাকছিল। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অরিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুলিশের গাড়ি ও দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুই বাসযাত্রী নিহত হন। দুর্ঘটনায় বড়দরগা হাইওয়ে থানার ডিউটিরত কনস্টেবল মিজানুর রহমান, সার্জেন্ট পলাশ চন্দ্র পাল এবং বাসের যাত্রী রংপুরের হারাগাছের ধুমেরকুটি এলাকার শাহাদাতসহ ৭ জন আহত হন।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত কনস্টেবল মিজানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, রাতে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে, সেখানে আমাদের টিম যায়। এ সময় পেছন থেকে বাসটি ট্রাক ও আমাদের টহল গাড়িতে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী নিহত হন। আমাদের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। আহত হয়েছে ৭ জন। দুর্ঘটনার শিকার বাস ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

প্রিন্ট