ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অটোরিক্সায় মাদক পরিবহন; ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার Logo বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৩৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, পিকআপ জব্দ Logo পশ্চিম পাইকপাড়ায় ঈদ সামগ্রী বিতরণে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম Logo অবহেলা হারিয়ে যাচ্ছে আলীয়াবাদ-মাঝিকাড়া খাল Logo কোস্ট গার্ডের অভিযানে ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলে উদ্ধার Logo বাড়তি ভাড়া নিলে সরাসরি জানাবেন: যোগাযোগ নাম্বার নাই আইজিপি Logo গাজীপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo ছুটির প্রথমদিনে ঢাকা ছাড়ছে মানুষ, পরিবহনগুলোতে বাড়ছে ভিড় Logo কালিয়াকৈর প্রেসক্লাবে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ Logo ট্রাম্প-শি বৈঠক কি শেষ পর্যন্ত হবে?

রাজনৈতিক নেতাদের আলী রীয়াজ জুলাইয়ের মধ্যেই যেন জাতীয় সনদ তৈরি করতে পারি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২১৩ ০.০০ বার পড়া হয়েছে

ছবি: সময়ের কন্ঠ

জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরি করতে রাজনৈতিক নেতাদের সহযোগিতা চেয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

মঙ্গলবার বেলা সোয়া ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৪তম দিনের আলোচনা শুরু হয়েছে।

এতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, লেবার পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা উপস্থিত রয়েছেন। আজকের আলোচ্য বিষয় দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট; সংবিধান সংশোধন এবং এমপি নারী প্রতিনিধিত্ব।

উদ্বোধনী বক্তব্যে আলী রীয়াজ বলেন, আমাদের সবাই মিলেই সফল হতে হবে। সফলতার মাপকাঠি হচ্ছে, আমরা একটা কাঠামোগত সংস্কারের ব্যাপারে একমত হতে পারছি কিনা? সময় স্বল্পতার কারণে আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

সময় স্বল্পতার কথা রাজনৈতিক দলগুলোকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সময়ের স্বল্পতার কারণে কিছু বিষয়ে আমাদের যতটুকু অগ্রগতি প্রয়োজন আমরা ততটুকু অগ্রসর হতে পারছি না। এই সপ্তাহের পরে সময় স্বল্পতা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে যে, বাস্তবতার বিবেচনায় আমাদের কিছু কিছু বিষয় খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। তাই আশা করছি, সেগুলো আপনারা বিবেচনায় রাখবেন।

রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানিয়ে আলী রীয়াজ বলেন, আমাদের জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে। যতদূর সম্ভব সবাই মিলে যেতে হবে। সেজন্য আমাদের প্রত্যেকেরই গত আলোচনাগুলোর মতোই কিছু অবস্থানগত পরিবর্তন অব্যাহত রাখতে হবে। কিন্তু সময়ের স্বল্পতা বিবেচনা করুন। যেন আমরা জুলাই মাসের মধ্যেই একটা জাতীয় সনদ তৈরি করতে পারি।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, কমিশন কোনো আলাদা এনটিটি নয়। এটি সবার অংশীদার। ফলে আমরা যদি কোথাও কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সবার। সেটি আমাদের বিবেচনা করতে হবে। সুতরাং, ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে আপনাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, আমরা তার অংশীদার মাত্র। কমিশন আপনাদের প্রচেষ্টার অংশীদার হয়েছে। এটি আলাদা করে একটি সত্তা হিসেবে বিবেচিত হয়েছে, এটি নয়। নিয়োগের পর থেকেই আমরা চেষ্টা করছি যেন আপনাদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করতে পারি, সেটাই আমাদের চেষ্টা।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অটোরিক্সায় মাদক পরিবহন; ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

রাজনৈতিক নেতাদের আলী রীয়াজ জুলাইয়ের মধ্যেই যেন জাতীয় সনদ তৈরি করতে পারি

আপডেট সময় ০১:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫