Dhaka 7:32 pm, Thursday, 14 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

মেসি-রোনালদো নন, ট্রাম্পের সর্বকালের সেরা পেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রাজিলের কিংবদন্তি

Update Time : 01:28:02 pm, Tuesday, 15 July 2025

ফুটবলার পেলে। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। তার আগে অনেকটা ড্রেস রিহার্সালের মতোই সেখানে অনুষ্ঠিত হলো ফিফা ক্লাব বিশ্বকাপ। রোববার বাংলাদেশ সময় দিবাগত রাতে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেখানেই এক সাক্ষাৎকারে ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি পেলেকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যা দেন তিনি। এমনকি ট্রাম্প জানান যে, তিনি নিজে পেলেকে খেলতে দেখেছেন।

টুর্নামেন্ট চলাকালে ট্রাম্পের কাছে তার ফুটবল হিরো সম্পর্কে জানতে চাওয়া হলে পেলের নাম নেন তিনি। তিনি পেলেকে নিজের প্রিয় খেলোয়াড় এবং সর্বকালের সেরা ফুটবলারের একজন হিসেবে আখ্যা দেন। এই কিংবদন্তি ফরোয়ার্ড ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত নিউইয়র্ক কসমসের হয়ে খেলে এরপর অবসরে যান।

ট্রাম্প বলেন, ‘অনেক বছর আগে, যখন আমি তরুণ ছিলাম, তখন তারা পেলেকে এখানে খেলতে এনেছিল। দলটি ছিল কসমস। এই জায়গাটা কানায় কানায় পূর্ণ ছিল–এটি ছিল এই স্টেডিয়ামের (মেটলাইফ স্টেডিয়াম) আগের সংস্করণ, আর খেলছিলেন পেলে। আমি নিজেকে বৃদ্ধ হিসেবে দেখাতে চাই না, কিন্তু সেটা অনেক বছর আগের কথা। আমি তখন তরুণ ছিলাম আর আমি পেলেকে দেখতে এসেছিলাম। তিনি ছিলেন দুর্দান্ত, সত্যিই অসাধারণ।’

প্রসঙ্গত, ক্লাব বিশ্বকাপ ফাইনালে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে শিরোপা ঘরে তোলে চেলসি।

প্রিন্ট