Dhaka 1:29 am, Thursday, 28 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

রামপালে গরিব কৃষক ও দুস্থদের মাঝে চারা, পোনা, বীজ ও নগদ অর্থ বিতরণ

Update Time : 06:00:03 pm, Monday, 14 July 2025

ওমর ফারুক : বাগেরহাটের রামপাল উপজেলায় গরিব কৃষক, বিধবা ও দুস্থ মহিলাদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা, মাছের পোনা, উন্নতমানের বীজ এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই ২০২৫, সোমবার দুপুরে রামপালের ভাগা সুন্দরবন মহিলা কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোংলা-রামপাল মোঃ মেহেদী হাসান দিপু। তিনি বলেন,
“সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষি উন্নয়নের জন্য এ ধরনের কার্যক্রম প্রশংসার যোগ্য।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম। তিনি বলেন,”আমাদের মাটি ও মানুষের জন্য কাজ করতে হবে। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো ও উন্নত বীজ বিতরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) খুলনার প্রধান কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, রামপাল থানার ওসি (তদন্ত) মোঃ মোতালেব হোসেন এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, এই সহায়তা কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কৃষক ও দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রিন্ট