Dhaka 3:01 pm, Wednesday, 13 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

আইনের পথে থেকেও মানুষের জন্য ভাবতেন-এমন এক দরদি সহকর্মীকে হারালাম”-শোকসভায় বক্তারা

Update Time : 03:42:36 pm, Monday, 14 July 2025

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ও সন্দ্বীপ উপজেলা আইনজীবী সমিতির বর্ষীয়ান সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী সিনিয়র এডভোকেট আবদুল হামিদ-এর স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে কান্না আর কৃতজ্ঞতা মিলেমিশে এক অভাবনীয় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

গত শনিবার (১৩ জুলাই) বাদ আছর, চট্টগ্রামের হালিশহর কেন্দ্রীয় জামে মসজিদে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হয় এই স্মরণসভা। সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সঞ্চালনায় ছিলেন এডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বার্তা সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল।
বক্তারা যা বললেন: এডভোকেট শাহাদাত হোসেন (প্রধান নির্বাচন কমিশনার, সন্দ্বীপ অ্যাসোসিয়েশন): তিনি ছিলেন আমাদের প্রজন্মের অনুপ্রেরণা। রাজনীতি, আইন এবং মানবিকতাকে একসাথে ধারণ করতেন।

মোহাম্মদ মোশাররফ হোসাইন (সাবেক সাধারণ সম্পাদক): মাঠে-ময়দানে তাঁর মতো সাহসী নেতৃত্ব দুর্লভ।
ডা. কাউসার উর রশিদ ও এডভোকেট আবসার উর রশিদ (সহোদর): আমরা শুধু ভাই হারাইনি, হারিয়েছি পরিবারের অভিভাবক।
এডভোকেট পরেশ চন্দ্র দাশ: অভিজ্ঞতা, জ্ঞান ও সততার প্রতীক ছিলেন হামিদ ভাই। অধ্যাপক মশিউর রহমান, এডভোকেট মিল্লাত, কফিল উদ্দিন আহমেদ, আকবর মাহমুদ বাবর ও সলিমুল্লাহ-সহ প্রায় ৩০ জন অতিথি মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বিশিষ্টজনের উপস্থিতি: লিয়াকত আলী বাবুল (সাবেক সহ-সভাপতি, সন্দ্বীপ অ্যাসোসিয়েশন), আলহাজ্ব আবুল কাশেম (সাবেক ম্যানেজার, বাংলাদেশ কমার্স ব্যাংক), সাইফুল্লাহ মনসুর (সাবেক মহাসচিব, রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশন), কাজী নজরুল ইসলাম, শামসুল কবির শামীম, কামরুজ্জামান ডালিম, নিজাম উদ্দিন, এডভোকেট পারভেজ, রসুল রাসেল, সম্রাট, সৈয়দ আবুল কালাম আজাদ, মাকছুদুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা: মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন, শাখা প্রধান, কেয়া এন্টারপ্রাইজ হজ কাফেলা (হালিশহর)।
প্রয়াত এডভোকেট আবদুল হামিদের জীবনপঞ্জি: জন্মস্থান: রহমতপুর ইউনিয়ন, সন্দ্বীপ শিক্ষকতা: বশিরিয়া আহমদিয়া ও কারামতিয়া ফাজিল মাদরাসা আইন পেশা: শুরু ১৯৮৯ সালে রাজনীতি:
১৯৮৪: সন্দ্বীপ টাউন যুবদলের সভাপতি
১৯৯৩: উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব

১৯৯৪: উপজেলা যুবদল সভাপতি ও বিএনপির যুগ্ম সম্পাদক ব্যক্তিগত জীবন: দুই কন্যা ও এক পুত্রের জনক মৃত্যু: ৩০ জুন ২০২৫, সকাল ১১টায়, ঢাকায় জানাজা: ১ জুলাই—কোর্ট হিল ও হালিশহর এইচ ব্লক জামে মসজিদ দাফন: বি ব্লক কবরস্থান, হালিশহর
“তিনি ছিলেন আইনের আলোকবর্তিকা, ন্যায়বিচারের ধারক, প্রজন্মের অনুপ্রেরণা।”—অধ্যক্ষ মুকতাদের আজাদ খান

প্রিন্ট