ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত Logo আবারও কমল স্বর্ণের দাম Logo ইরানের প্রতিক্রিয়া নিয়ে ট্রাম্প ও উপদেষ্টাদের ভুল হিসাব Logo উত্তরের ঈদযাত্রায় এবারও সেই ১৩ কিলোমিটার হতে পারে গলার কাঁটা Logo তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে ছাই, প্রাণ গেল ৬ গরুর Logo রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল Logo পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২​ নং ওয়ার্ডবাসী সহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন- মোঃ সেলিম কাজল Logo বাঞ্ছারামপুরে অবৈধ গুড় কারখানায় অভিযান: দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা Logo রক্ত খেকো রাষ্ট্রপতির ভাষণ বর্জন, বিরোধীদলের ওয়াকআউট Logo পীরগঞ্জে এতিমদের মাঝে সরকারি খেজুর বিতরণ

দিনাজপুরে বেড়েছে নতুন আলুর দাম

দিনাজপুরের সকল উপজেলার বাজারে নতুন আলু আসার পর হঠাৎ করে পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম বেড়ে গেছে। তবে পুরাতন আলুর দাম অপরিবর্তিত থাকায় চাহিদা বেড়েছে পুরাতন আলুর।
গত কয়েকদিনে দিনাজপুরের বিভিন্ন বাজার এই এমন প্রবনতা দেখা গেছে। নতুন আলু ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হলেও পুরাতন আলু বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা কেজি দরে। তবে কিছু কিছু ক্ষেত্রে ছোট হাট বাজারগুলোতে কেজি প্রতি মূল্য আরো বেশি নেওয়া হচ্ছে। সেখানে নতুন আলু প্রকার ভেদে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রচণ্ড শীতের কারনে ক্ষেত থেকে আলু তোলার শ্রমিক সংকটকে আলুর দাম বৃদ্ধির কারণ হিসেবে মনে করা হচ্ছে। আর তাছাড়াও জেলার বাজারে যে পরিমান আলু উঠছে তার বেশির ভাগই দেশের বিভিন্ন বিভাগে আমদানি হয়ে হওয়ার কারণে স্থানীয় বাজারে আলুর দাম বেড়েছে বলে ব্যবসারিয়া মন্তব্য করেছেন। বাজার ঘুরে দেখা গেছে সাদা, সেভেন, সানশাইন, দেশি শাখিতা, স্টারিস, গোল আলু দোকানগুলোতে জাতভেদে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৬০ টাকা পর্যন্ত কেজি দরে। খুচরা ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায় নতুন আলু বেশি দামে কিনতে হচ্ছে বলে, বেশি দামে বিক্রয়ও করতে হচ্ছে। জেলার বড় বড় কাঁচাবাজারগুলোতে দেখা যায় বেশিরভাগ পাইকারি দোকানে নতুন আলুর মজুদ নেই বললেই চলে, তাই মানুষ পুরাতন আলু কেনার প্রতি ঝুকছেন। আলুর পাইকারি ব্যবসায়ীরা বলেন, শীতের কারণে কৃষক আলু উত্তোলন করতে পারছে না বলে আলুর দাম কিছুটা চড়া। তবে শীত কমলে আলুর দাম স্বাভাবিক পর্যায়ে আসবে বলে মনে করছেন সকলে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত

দিনাজপুরে বেড়েছে নতুন আলুর দাম

আপডেট সময় ১০:১৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬