ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের মুক্তির দূত — আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেছেন, “বেগম খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
শুক্রবার (৯ জানুয়ারি) কসবা উপজেলার বিনাউটি এলাকায় রাউতাট মসজিদ নির্মাণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান শেষে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া আড়াইবাড়ি দরবার শরীফ জামে মসজিদে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। সেখানে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
এদিন তিনি কসবা সদরের তালতলা গ্রামের কৃতি সন্তান সাবেক যুগ্ম সচিব আজগর আলীর জানাজায় অংশ নেন। পরে খাড়েরা ইউনিয়নের সাব্বিরের বাড়িতে এতিমদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তবারক বিতরণ করেন।
আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন,
“বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তবে এখন শোককে শক্তিতে রূপান্তর করার সময়। জনগণের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে তাদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য।”
সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দীন খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন; কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, সিনিয়র সহ-সভাপতি বশির চৌধুরী; উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন, সহ-সভাপতি ডা. বদিউল আলম; পৌর বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম; আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আক্তার খান; সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান; জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রুমেল আহমেদসহ কসবা ও আখাউড়া উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের মুক্তির দূত — আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া

আপডেট সময় ১০:৪৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬