ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

আশুগঞ্জে পুলিশের বড় সাফল্য সাড়ে ৩৪ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক ২ মাদক কারবারি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২১ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ঢাকা–সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানটির ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকেই মাদক কেনাবেচা ও পরিবহনের সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
রাকিব পেশকার (২৪), পিতা: জালাল পেশকার, গ্রাম: নুরায়নপুর (পেশকার বাড়ি), থানা: বাউফল, জেলা: পটুয়াখালী এবং
মোঃ হোসাইন আলী (২৫), পিতা: মোঃ ওহাব আলী, গ্রাম: চাঁদগাঁও (পশ্চিম বাড়ি), থানা: নালিতাবাড়ী, জেলা: শেরপুর।
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত গাঁজা ও কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশুগঞ্জে পুলিশের বড় সাফল্য সাড়ে ৩৪ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক ২ মাদক কারবারি

আপডেট সময় ১০:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫