Dhaka 6:48 pm, Saturday, 30 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

Update Time : 10:44:54 pm, Sunday, 7 December 2025

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

রবিবার (৭ই ডিসেম্বর) সকালে হানাদারমুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা রনি দেবনাথের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরিন।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন রাফিজ মিয়া, আব্দুল বাক্কী, আব্দুল মোত্তালিব।

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ, নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, আজিজুর রহমান চৌধুরী, এনসিপি নেতা হাফিজ উদ্দিন, ইউপি সদস্য আজদু মিয়া।

১৯৭১-এর ৭ ডিসেম্বর মুক্তিপাগল জনতা ও দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা নাসিরনগর থেকে পাক-হানাদারদের বিতাড়িত করেন। হানাদার মুক্ত করে এই দিনে নাসিরনগরের আকাশে উড়েছিল লাল সবুজের পতাকা। নাসিরনগরের ইতিহাসে এই দিনটি বিশেষ স্মরণীয় দিন। ১৯৭১ সালের ১৫ নভেম্বর পাক হানাদার বাহিনী উপজেলার বেশ কিছু গ্রামে অগ্নিসংযোগ, লুটপাটসহ নারকীয় তান্ডব চালায়। মুক্তিযোদ্ধা ও সংগ্রামী জনতা পাক-বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ লড়াই করে অবশেষে ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা এলাকায় ঢুকতে থাকে। মুক্তির উল্লাসে মেতে উঠে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীরা এগিয়ে যায় সামনের দিকে, পিছু হটে হানাদার বাহিনী।

নাসিরনগর থানা অভ্যন্তরে (পুলিশ স্টেশন) স্বাধীন বাংলার আকাশে লাল সবুজের পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনে নাসিরনগরকে পাক-হানাদার মুক্ত করেন।

প্রিন্ট