Dhaka 2:19 pm, Sunday, 10 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে : কৃষিবিদ শামীমুর রহমান শামীম

Update Time : 05:14:57 pm, Sunday, 6 July 2025

ওমর ফারুক : সাংবাদিকরা যদি টাকার কাছে মাথা নত না করে সত্য প্রকাশে অবিচল থাকে, তাহলে এ দেশ একদিন সত্য ও ন্যায়ের উপর দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মনে করেন বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

রবিবার (৬ জুলাই) দুপুরে মোংলার সার্বিক উন্নয়ন ও সাংবাদিকতার মানোন্নয়ন নিয়ে মোংলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, “দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। সাংবাদিকদের এ যাত্রায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

সভায় কৃষিবিদ শামীম সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, মোংলা প্রেসক্লাবকে আধুনিকায়নের জন্য একটি বিশেষ প্রকল্প হাতে নেবো। আপনারা সত্য বলুন, আমি আপনাদের পাশে থাকবো।”

অনুষ্ঠানে মোংলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আহসান হাবীব হাসান, সাধারণ সম্পাদক হাসান গাজী, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের মোংলা প্রতিনিধি মোঃ আমির হোসেন আমু, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক অধ্যাপক কোহিনুর সরদার, সময় টেলিভিশনের মোংলা প্রতিনিধি মাহমুদ হাসান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভাটি সাংবাদিকদের মধ্যে উৎসাহ ও দায়িত্ববোধের নতুন জোয়ার তৈরি করেছে। সভা শেষে কৃষিবিদ শামীম প্রেসক্লাব প্রাঙ্গণ ঘুরে দেখে উন্নয়ন প্রকল্পের বিভিন্ন সম্ভাবনা পর্যালোচনা করেন।

প্রিন্ট