ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি’ দলের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন Logo ভারতে গঙ্গা নদীতে নৌকায় ইফতার আয়োজন, গ্রেপ্তার ১৪ Logo চট্টগ্রাম মহানগরে এনসিপির উদ্যোগে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, Logo চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসীর পরিবারের বিরুদ্ধে বড় অভিযান, ছিনতাইয়ের সময় ভাই গ্রেপ্তার,ওয়ারেন্টে মা আটক Logo নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার **পদ্মা ও মেঘনা*** ডিপোতে আকস্মিক চমক বিএনপি’র প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। Logo পলাশে ঘরের ভিতর ২ যুবকের মরদেহ উদ্ধার Logo অটোরিক্সায় মাদক পরিবহন; ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার Logo বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ৩৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, পিকআপ জব্দ Logo পশ্চিম পাইকপাড়ায় ঈদ সামগ্রী বিতরণে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম Logo অবহেলা হারিয়ে যাচ্ছে আলীয়াবাদ-মাঝিকাড়া খাল

মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, দগ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক

মানিকগঞ্জে সড়কের পাশে থেমে রাখা একটি স্কুলবাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক তাজেস খান (৪৫) এ ঘটনায় গুরুতর দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের ফলসাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। চালক তাজেস খানের বাড়ি সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে।

পুলিশ জানায়, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বাসটি প্রতিদিনের মতো সড়কের পাশে পার্ক করে রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। তখন বাসেই ঘুমাচ্ছিলেন চালক তাজেস খান।

খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে সেখানে থেকে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের কারণ জানতে তদন্ত চলছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি’ দলের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন

মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, দগ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় ১২:১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫