ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিরোধীদলীয় নেতার ভিডিও বার্তা Logo আত্রাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ, অসহায় মানুষ আবেগে আপ্লুত Logo আগামীকাল দেশে উদযাপিত হবে ঈদুল ফিতর নতুন চাঁদ Logo সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতে ঈদের জামাত অনুষ্ঠিত Logo ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি Logo কাটেনি জ্বালানির সংকট, বহু পাম্পে দীর্ঘ লাইন Logo নীলসাগর এক্সপ্রেসের বগি উদ্ধার সম্পন্ন, লাইন স্থাপনের কাজ চলছে Logo মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo নাসিরনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ পেল ৫৮৫ জন Logo জামালপুরে সুইড বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিবের দাবি ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির সরাসরি জবাব নয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৮৯ ০.০০ বার পড়া হয়েছে

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির সরাসরি জবাব নয়
প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। ফাইল ছবি
বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে আইসিসি তিনটি নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়েছে বলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তার একটি ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

সোমবার তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, ক্রীড়া উপদেষ্টা আইসিসির যোগাযোগের যে কথা বলেছেন, সেটা আসলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির আন্তঃবিভাগীয় একটি নোট।

আজাদ মজুমদারের দাবি, বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচগুলো ভারতের বাইরে নিয়ে যেতে যে অনুরোধ করেছে বাংলাদেশ, তার জবাবে আইসিসির পাঠানো কোনো জবাব নয়।

তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশেরতিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের
এর আগে এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইসিসির সিকিউরিটি দায়িত্বে যারা আছেন, তারা একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা বাড়বে।

তিনি বলেন, একটি হচ্ছে, বাংলাদেশ টিমে যদি মোস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। দুই হচ্ছে, বাংলাদেশ দলের যে সমর্থকরা আছে, তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে, ইলেকশন যতো এগিয়ে আসবে ততো নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।

মোস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা, আইসিসির চিঠিমোস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা, আইসিসির চিঠি
আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এই দাবি করলেও বক্তব্যের এক পর্যায়ে বলেন, বাংলাদেশ আইসিসিকে ‘চিঠি দেওয়ার পর আইসিসির উত্তরের’ প্রত্যাশা করছে।

তিনি বলেন, ‘আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি।’ সূত্র: বিবিসি বাংলা

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিরোধীদলীয় নেতার ভিডিও বার্তা

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিবের দাবি ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির সরাসরি জবাব নয়

আপডেট সময় ০৭:৪৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬