ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে Logo লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যে কী কারণ, জানালেন এফবিআই এজেন্ট Logo হাইকোর্টে এমপি আমির হামজার আগাম জামিন Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল

জামালপুরে ০৯ জানুয়ারীতে অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জামালপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ডিভাইস জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের কারণে পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারী) দুপুরে শহরের ফৌজদারি মোড় এলাকায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যলয়ের সামনে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী উমর ফারুক, সাইদুর রহমান, ইব্রাহীম খলীল, ওমর আল ফারুক, বুলবুল আহমেদ, সোলাইমান, নাজমুল হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গত ৯ জানুয়ারী দেশব্যাপী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনেকেই ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং অনেকে ধরা পড়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পরীক্ষা চলাকালীন সময় যেসব নিয়মের কথা বলা হয়ে ছিলো তা জামালপুরে বিভিন্ন কেন্দ্রে মানা হয়নি। এতে অনেকেই ডিভাইস সাথে নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীরা অন্য পরীক্ষার্থীদের ডিভাইস ব্যবহার করতে দেখে কেন্দ্র কর্তৃপক্ষকে জানালে কেন্দ্র কর্তৃপক্ষ ডিভাইস জালিয়াতিকারীদের নিরাপদে কেন্দ্র থেকে বের করে দেয়। অভিযোগকারীর কাছে ভিডিও প্রমাণ দেখতে চায়। এতো অনিয়মের পরেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন পরীক্ষা নিরপেক্ষ হয়েছে। ৯ জানুয়ারীর পরীক্ষা বাতিল ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে অনিয়মের সাথে জড়িতদের আইনের আওতায় এনে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানান বক্তারা। পরে জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হারুন অর রশিদের কাছে মৌখিক ভাবে তাদের দাবী উপস্থাপন করেন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসানের কাছে স্মারকলিপি প্রদান করেন নিয়োগ পরিক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীরা।
১৪-০১-২৬

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে

জামালপুরে ০৯ জানুয়ারীতে অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৬:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬