ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক

সৌদি আরবে ১১৬ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
সৌদি আরবে দুর্নীতির অভিযোগে ১১৬ জন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন ও তদারকি কর্তৃপক্ষের (নাজাহা) দীর্ঘ তদন্তের পর দুর্নীতিবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আরবি দৈনিক ওকাজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

২০২৫ সালের ডিসেম্বরে ঘুষ ও সরকারি ক্ষমতা অপব্যবহারের বিরুদ্ধে দেশব্যাপী চালানো অভিযান নাজাহা ৪৬৬ জনকে জিজ্ঞাসাবাদ করে

২০২৫ সালে সৌদিতে রেকর্ড সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর২০২৫ সালে সৌদিতে রেকর্ড সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, দুর্নীতি তদন্তের অংশ হিসেবে এ মাসে ১৪৪০টি অভিযান চালানো হয়। স্বরাষ্ট্র, পৌরসভা এবং গৃহায়ন, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সরকারি সংস্থার কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সংস্থাটি আরো জানিয়েছে, মূলত ঘুষ গ্রহণ ও সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আমলে নিয়েই তদন্ত করা হয়েছে। অভিযুক্তদের বিচার বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি হিসেবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এসব মামলার সঙ্গে সংশ্লিষ্ট ১১৬ জন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তাদের মধ্যে কয়েকজনকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

নাজাহা আরও জানায়, জনস্বার্থের অর্থ সুরক্ষা, সততা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি খাতে সব ধরনের দুর্নীতি প্রতিরোধের জন্যই তাদের এই অভিযান।

জনগণকে আর্থিক বা প্রশাসনিক দুর্নীতির কোনো সন্দেহজনক ঘটনা তাদের নির্ধারিত চ্যানেলের মাধ্যমে জানানোর আহ্বান জানিয়েছে নাজাহা। এসব চ্যানেলের মধ্যে রয়েছে টোল-ফ্রি নম্বর ৯৮০ এবং নাজাহার ওয়েবসাইট।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস

সৌদি আরবে ১১৬ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬